রোববার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
Bangla FM

রোহিঙ্গা সংকট মিয়ানমারের অভ্যন্তরীণ ইস্যু, সমাধানের দায়িত্ব তাদেরই: আইনমন্ত্রী

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

রোহিঙ্গা সংকট মিয়ানমারের অভ্যন্তরীণ ইস্যু, সমাধানের দায়িত্ব তাদেরই: আইনমন্ত্রী
ছবি: সংগৃহীত

রোহিঙ্গা সংকটকে মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যা হিসেবে উল্লেখ করে এর স্থায়ী সমাধানের দায়িত্ব দেশটিরই বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। একই সঙ্গে বাংলাদেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় রোহিঙ্গা ইস্যুতে জাতীয় ঐক্য গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

রোববার (২৩ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে রোহিঙ্গা সংকট সমাধান নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়ে বাংলাদেশ হস্তক্ষেপ করতে চায় না। রোহিঙ্গারা বাংলাদেশের নাগরিক নয় এবং এ ভূখণ্ডের নিজস্ব জনগোষ্ঠীর অংশও নয়। আন্তর্জাতিক সম্প্রদায় যেভাবে বিষয়টিকে বিবেচনা করছে, বাংলাদেশও একই দৃষ্টিভঙ্গি পোষণ করছে।

তবে রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় নেওয়ার পর পরিস্থিতির ধরন বদলে গেছে বলে মন্তব্য করেন তিনি। মানবিক বিবেচনায় বাংলাদেশ তাদের আশ্রয় দিয়েছে এবং সহায়তা করে আসছে। ফলে বিষয়টি এখন আর শুধু মিয়ানমারের অভ্যন্তরীণ সংকট নয়, বরং আন্তর্জাতিক সমস্যায় পরিণত হয়েছে।

আসাদুজ্জামান বলেন, আন্তর্জাতিক আইন ও মানবাধিকার নীতির ভিত্তিতে রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশকে যে পদক্ষেপ নিতে হবে, সে বিষয়ে দেশের মানুষের সমর্থন নিশ্চিত করা জরুরি। জাতীয় ঐকমত্য তৈরি করে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেন তিনি।

সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ অক্ষুণ্ন রেখে সংবিধান ও আন্তর্জাতিক আইনের কাঠামোর মধ্যেই সরকার রোহিঙ্গা সংকট সমাধানে কাজ করছে বলেও জানান আইনমন্ত্রী।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ২৩ আগস্ট ২০২৬

রোহিঙ্গা সংকট মিয়ানমারের অভ্যন্তরীণ ইস্যু, সমাধানের দায়িত্ব তাদেরই: আইনমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

রোহিঙ্গা সংকটকে মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যা হিসেবে উল্লেখ করে এর স্থায়ী সমাধানের দায়িত্ব দেশটিরই বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। একই সঙ্গে বাংলাদেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় রোহিঙ্গা ইস্যুতে জাতীয় ঐক্য গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

রোববার (২৩ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে রোহিঙ্গা সংকট সমাধান নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়ে বাংলাদেশ হস্তক্ষেপ করতে চায় না। রোহিঙ্গারা বাংলাদেশের নাগরিক নয় এবং এ ভূখণ্ডের নিজস্ব জনগোষ্ঠীর অংশও নয়। আন্তর্জাতিক সম্প্রদায় যেভাবে বিষয়টিকে বিবেচনা করছে, বাংলাদেশও একই দৃষ্টিভঙ্গি পোষণ করছে।

তবে রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় নেওয়ার পর পরিস্থিতির ধরন বদলে গেছে বলে মন্তব্য করেন তিনি। মানবিক বিবেচনায় বাংলাদেশ তাদের আশ্রয় দিয়েছে এবং সহায়তা করে আসছে। ফলে বিষয়টি এখন আর শুধু মিয়ানমারের অভ্যন্তরীণ সংকট নয়, বরং আন্তর্জাতিক সমস্যায় পরিণত হয়েছে।

আসাদুজ্জামান বলেন, আন্তর্জাতিক আইন ও মানবাধিকার নীতির ভিত্তিতে রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশকে যে পদক্ষেপ নিতে হবে, সে বিষয়ে দেশের মানুষের সমর্থন নিশ্চিত করা জরুরি। জাতীয় ঐকমত্য তৈরি করে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেন তিনি।

সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ অক্ষুণ্ন রেখে সংবিধান ও আন্তর্জাতিক আইনের কাঠামোর মধ্যেই সরকার রোহিঙ্গা সংকট সমাধানে কাজ করছে বলেও জানান আইনমন্ত্রী।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream