রোববার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
Bangla FM

ইলিয়াস হোসাইনের ‘বাংলা এডিশন’ এর নিবন্ধন ফিরে পেল

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

ইলিয়াস হোসাইনের ‘বাংলা এডিশন’ এর নিবন্ধন ফিরে পেল
ছবি: সংগৃহীত

সাময়িকভাবে বাতিল হওয়ার পর সাংবাদিক ইলিয়াস হোসাইনের নেতৃত্বাধীন অনলাইন নিউজ পোর্টাল ‘বাংলা এডিশন’-এর নিবন্ধন পুনর্বহাল করেছে সরকার।

রোববার (২৩ আগস্ট) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে নিবন্ধনের ওপর দেওয়া স্থগিতাদেশ প্রত্যাহারের বিষয়টি জানানো হয়। এর ফলে পোর্টালটি আবারও আনুষ্ঠানিকভাবে নিয়মিত সংবাদ কার্যক্রম পরিচালনা করতে পারবে।

এর আগে ২০২৫ সালের ২২ ডিসেম্বর তৎকালীন অন্তর্বর্তী সরকার এক আদেশে ‘বাংলা এডিশন’-এর নিবন্ধন বাতিল করেছিল। পরে নিবন্ধন ফিরে পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করে প্রতিষ্ঠানটি। আবেদন পর্যালোচনার পর এবার নিবন্ধন পুনর্বহালের সিদ্ধান্ত নেওয়া হলো।

২০২৫ সালের ১৬ জুলাই যাত্রা শুরু করে ‘বাংলা এডিশন’। শুরু থেকেই জুলাই আন্দোলন, জনস্বার্থ, মুসলিম বিশ্বের বিভিন্ন সংকট এবং আগ্রাসনবিরোধী নানা বিষয়ে সংবাদ প্রকাশ করে আসছিল পোর্টালটি।

নিবন্ধন ফিরে পাওয়ার পর ‘বাংলা এডিশন’ কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতেও সত্য ও ন্যায়ের পক্ষে তাদের অবস্থান অব্যাহত থাকবে। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ, জুলাই আন্দোলনের চেতনা ধারণ এবং সাধারণ মানুষের কণ্ঠস্বর হিসেবে কাজ করাকে তারা অগ্রাধিকার দেবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ২৩ আগস্ট ২০২৬

ইলিয়াস হোসাইনের ‘বাংলা এডিশন’ এর নিবন্ধন ফিরে পেল

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

সাময়িকভাবে বাতিল হওয়ার পর সাংবাদিক ইলিয়াস হোসাইনের নেতৃত্বাধীন অনলাইন নিউজ পোর্টাল ‘বাংলা এডিশন’-এর নিবন্ধন পুনর্বহাল করেছে সরকার।

রোববার (২৩ আগস্ট) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে নিবন্ধনের ওপর দেওয়া স্থগিতাদেশ প্রত্যাহারের বিষয়টি জানানো হয়। এর ফলে পোর্টালটি আবারও আনুষ্ঠানিকভাবে নিয়মিত সংবাদ কার্যক্রম পরিচালনা করতে পারবে।

এর আগে ২০২৫ সালের ২২ ডিসেম্বর তৎকালীন অন্তর্বর্তী সরকার এক আদেশে ‘বাংলা এডিশন’-এর নিবন্ধন বাতিল করেছিল। পরে নিবন্ধন ফিরে পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করে প্রতিষ্ঠানটি। আবেদন পর্যালোচনার পর এবার নিবন্ধন পুনর্বহালের সিদ্ধান্ত নেওয়া হলো।

২০২৫ সালের ১৬ জুলাই যাত্রা শুরু করে ‘বাংলা এডিশন’। শুরু থেকেই জুলাই আন্দোলন, জনস্বার্থ, মুসলিম বিশ্বের বিভিন্ন সংকট এবং আগ্রাসনবিরোধী নানা বিষয়ে সংবাদ প্রকাশ করে আসছিল পোর্টালটি।

নিবন্ধন ফিরে পাওয়ার পর ‘বাংলা এডিশন’ কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতেও সত্য ও ন্যায়ের পক্ষে তাদের অবস্থান অব্যাহত থাকবে। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ, জুলাই আন্দোলনের চেতনা ধারণ এবং সাধারণ মানুষের কণ্ঠস্বর হিসেবে কাজ করাকে তারা অগ্রাধিকার দেবে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream