রোববার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
Bangla FM

মাসখানেকের মধ্যে প্রাথমিক শিক্ষার নতুন নীতিমালা: ববি হাজ্জাজ

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

মাসখানেকের মধ্যে প্রাথমিক শিক্ষার নতুন নীতিমালা: ববি হাজ্জাজ

প্রাথমিক শিক্ষার কার্যক্রম আরও সুশৃঙ্খলভাবে পরিচালনা, নজরদারি ও জবাবদিহিতা নিশ্চিত করতে আগামী এক মাসের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

রোববার (২৩ আগস্ট) বরিশাল নগরীর শিল্পকলা একাডেমিতে আয়োজিত দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ তথ্য জানান। ‘বাংলাদেশ প্রাথমিক শিক্ষার শ্রেণি কার্যক্রম পরিচালনা, মনিটরিং, জবাবদিহিতা ও প্রশাসনিক কাঠামোর সংস্কার’ শীর্ষক কর্মশালায় প্রাথমিক শিক্ষা বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

প্রতিমন্ত্রী বলেন, নতুন নীতিমালা কার্যকর হলে প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা নির্ধারিত কাঠামো অনুযায়ী দায়িত্ব পালন করবেন। একই নিয়মের আওতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রম পরিচালনা ও তদারকি করা হবে।

তিনি বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সরকার পরিকল্পিতভাবে কাজ করছে। প্রধানমন্ত্রীর প্রত্যাশা অনুযায়ী একটি শিক্ষিত ও দক্ষ বাংলাদেশ গড়ে তুলতে প্রাথমিক শিক্ষা বিভাগের সবাইকে আরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

সরকারের নির্বাচনি প্রতিশ্রুতিগুলো দ্রুত বাস্তবায়নের লক্ষ্যেও কাজ চলছে জানিয়ে ববি হাজ্জাজ বলেন, অল্প সময়ের মধ্যেই এর ইতিবাচক পরিবর্তন দৃশ্যমান করার চেষ্টা করা হচ্ছে। দেশের ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলার ক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পরিবারের সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

কর্মশালায় শ্রেণি কার্যক্রমের মানোন্নয়ন, নিয়মিত পর্যবেক্ষণ, জবাবদিহিতা নিশ্চিত করা এবং প্রশাসনিক কাঠামোকে আরও কার্যকর করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ২৩ আগস্ট ২০২৬

মাসখানেকের মধ্যে প্রাথমিক শিক্ষার নতুন নীতিমালা: ববি হাজ্জাজ

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

প্রাথমিক শিক্ষার কার্যক্রম আরও সুশৃঙ্খলভাবে পরিচালনা, নজরদারি ও জবাবদিহিতা নিশ্চিত করতে আগামী এক মাসের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

রোববার (২৩ আগস্ট) বরিশাল নগরীর শিল্পকলা একাডেমিতে আয়োজিত দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ তথ্য জানান। ‘বাংলাদেশ প্রাথমিক শিক্ষার শ্রেণি কার্যক্রম পরিচালনা, মনিটরিং, জবাবদিহিতা ও প্রশাসনিক কাঠামোর সংস্কার’ শীর্ষক কর্মশালায় প্রাথমিক শিক্ষা বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

প্রতিমন্ত্রী বলেন, নতুন নীতিমালা কার্যকর হলে প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা নির্ধারিত কাঠামো অনুযায়ী দায়িত্ব পালন করবেন। একই নিয়মের আওতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রম পরিচালনা ও তদারকি করা হবে।

তিনি বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সরকার পরিকল্পিতভাবে কাজ করছে। প্রধানমন্ত্রীর প্রত্যাশা অনুযায়ী একটি শিক্ষিত ও দক্ষ বাংলাদেশ গড়ে তুলতে প্রাথমিক শিক্ষা বিভাগের সবাইকে আরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

সরকারের নির্বাচনি প্রতিশ্রুতিগুলো দ্রুত বাস্তবায়নের লক্ষ্যেও কাজ চলছে জানিয়ে ববি হাজ্জাজ বলেন, অল্প সময়ের মধ্যেই এর ইতিবাচক পরিবর্তন দৃশ্যমান করার চেষ্টা করা হচ্ছে। দেশের ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলার ক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পরিবারের সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

কর্মশালায় শ্রেণি কার্যক্রমের মানোন্নয়ন, নিয়মিত পর্যবেক্ষণ, জবাবদিহিতা নিশ্চিত করা এবং প্রশাসনিক কাঠামোকে আরও কার্যকর করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream