বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি ও সরকারের সঙ্গে কাজ করে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক ও অংশীদারত্ব আরও শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেছে ওয়াশিংটন।
ঢাকাস্থ মার্কিন দূতাবাসের এক বার্তায় এ অভিনন্দন জানানো হয়।
বার্তায় যুক্তরাষ্ট্র জানায়, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে দুই দেশের পারস্পরিক অংশীদারত্ব আরও জোরদার করার প্রত্যাশা রয়েছে তাদের।
গত ২০ আগস্ট বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর গত শুক্রবার আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন তিনি।
নতুন রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর এবার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ অভিনন্দন ও একসঙ্গে কাজ করার আগ্রহের বার্তা এলো।
মতামত