রোববার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
Bangla FM

''পুরোপুরি না হলেও, বিমানের হয়রানি কিছুটা বন্ধ করেছে সরকার''

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

''পুরোপুরি না হলেও, বিমানের হয়রানি কিছুটা বন্ধ করেছে সরকার''

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের যাত্রী হয়রানি পুরোপুরি বন্ধ না হলেও তা কিছুটা কমাতে সক্ষম হয়েছে সরকার বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত। একই সঙ্গে দায়িত্ব পালনে ব্যর্থদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

রোববার (২৩ আগস্ট) সচিবালয়ে দায়িত্ব গ্রহণের প্রথম দিনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন।

রশিদুজ্জামান মিল্লাত বলেন, যারা ভালো কাজ করবেন, তাদের পুরস্কৃত করা হবে। আর যারা দায়িত্ব পালনে ব্যর্থ হবেন, তাদের জবাবদিহির আওতায় আসতে হবে। জনগণের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্য রেখে সবাইকে নিয়ে বিমানকে আরও কার্যকর ও জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করার চেষ্টা চলছে।

মন্ত্রী জানান, আগামী অক্টোবর মাসে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এছাড়া আগামী ডিসেম্বরে তৃতীয় টার্মিনালের সফট ওপেনিংয়ের পরিকল্পনা রয়েছে সরকারের।

বিমানের দুর্নীতি নিয়ে তদন্তের বিষয়ে তিনি বলেন, এ নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

মধ্যপ্রাচ্যের বিভিন্ন রুটে চাহিদা অনুযায়ী ফ্লাইট পরিচালনা করা যাচ্ছে না উল্লেখ করে মন্ত্রী বলেন, বিমানের সংকট কাটাতে নতুন উড়োজাহাজ কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি লিজ নেওয়া ১০টি উড়োজাহাজ আগামী ডিসেম্বরের মধ্যে বহরে যুক্ত হওয়ার কথা রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ২৩ আগস্ট ২০২৬

''পুরোপুরি না হলেও, বিমানের হয়রানি কিছুটা বন্ধ করেছে সরকার''

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের যাত্রী হয়রানি পুরোপুরি বন্ধ না হলেও তা কিছুটা কমাতে সক্ষম হয়েছে সরকার বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত। একই সঙ্গে দায়িত্ব পালনে ব্যর্থদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

রোববার (২৩ আগস্ট) সচিবালয়ে দায়িত্ব গ্রহণের প্রথম দিনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন।

রশিদুজ্জামান মিল্লাত বলেন, যারা ভালো কাজ করবেন, তাদের পুরস্কৃত করা হবে। আর যারা দায়িত্ব পালনে ব্যর্থ হবেন, তাদের জবাবদিহির আওতায় আসতে হবে। জনগণের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্য রেখে সবাইকে নিয়ে বিমানকে আরও কার্যকর ও জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করার চেষ্টা চলছে।

মন্ত্রী জানান, আগামী অক্টোবর মাসে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এছাড়া আগামী ডিসেম্বরে তৃতীয় টার্মিনালের সফট ওপেনিংয়ের পরিকল্পনা রয়েছে সরকারের।

বিমানের দুর্নীতি নিয়ে তদন্তের বিষয়ে তিনি বলেন, এ নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

মধ্যপ্রাচ্যের বিভিন্ন রুটে চাহিদা অনুযায়ী ফ্লাইট পরিচালনা করা যাচ্ছে না উল্লেখ করে মন্ত্রী বলেন, বিমানের সংকট কাটাতে নতুন উড়োজাহাজ কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি লিজ নেওয়া ১০টি উড়োজাহাজ আগামী ডিসেম্বরের মধ্যে বহরে যুক্ত হওয়ার কথা রয়েছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream