রোববার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
Bangla FM

ব্রাহ্মণবাড়িয়ায় গান-বাজনা-সিনেমা নিষিদ্ধের মতো: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

ব্রাহ্মণবাড়িয়ায় গান-বাজনা-সিনেমা নিষিদ্ধের মতো: স্বরাষ্ট্রমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় সামাজিক বাস্তবতা ও পরিস্থিতি বিবেচনায় গান-বাজনা এবং সিনেমার বিষয়ে দীর্ঘদিন ধরেই ভিন্ন ধরনের পরিবেশ রয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার (২২ আগস্ট) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চাঁদাবাজদের হামলায় আহত ঢামেকের ইএনটি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানকে দেখতে যান তিনি। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্সে মধ্যরাতে উচ্চস্বরে গান বাজানোকে কেন্দ্র করে ঘটে যাওয়া ঘটনার প্রসঙ্গ ওঠে।

এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় বহু বছর ধরে গান-বাজনা ও সিনেমা নিয়ে একটি ভিন্ন সামাজিক বাস্তবতা বিদ্যমান। তাই ওই এলাকার পরিস্থিতি অন্যান্য স্থানের তুলনায় আলাদা। স্থানীয় পরিবেশ ও বাস্তবতা বিবেচনা করেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।

চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদক কারবারের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, চিহ্নিত চাঁদাবাজ, সন্ত্রাসী ও মাদক কারবারিদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে দায়িত্ব পালনে ব্যর্থ হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট সদস্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অনেক চাঁদাবাজ দ্রুত বিত্তশালী হওয়ার আশায় বিভিন্ন দাগি আসামি ও প্রভাবশালী গডফাদারের নাম ব্যবহার করে অপরাধ চালিয়ে যায়। শুধু চাঁদাবাজদের তালিকাই নয়, চাঁদাবাজির সঙ্গে কোনো পুলিশ সদস্যের সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে তালিকা তৈরি করা হচ্ছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ২৩ আগস্ট ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় গান-বাজনা-সিনেমা নিষিদ্ধের মতো: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় সামাজিক বাস্তবতা ও পরিস্থিতি বিবেচনায় গান-বাজনা এবং সিনেমার বিষয়ে দীর্ঘদিন ধরেই ভিন্ন ধরনের পরিবেশ রয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার (২২ আগস্ট) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চাঁদাবাজদের হামলায় আহত ঢামেকের ইএনটি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানকে দেখতে যান তিনি। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্সে মধ্যরাতে উচ্চস্বরে গান বাজানোকে কেন্দ্র করে ঘটে যাওয়া ঘটনার প্রসঙ্গ ওঠে।

এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় বহু বছর ধরে গান-বাজনা ও সিনেমা নিয়ে একটি ভিন্ন সামাজিক বাস্তবতা বিদ্যমান। তাই ওই এলাকার পরিস্থিতি অন্যান্য স্থানের তুলনায় আলাদা। স্থানীয় পরিবেশ ও বাস্তবতা বিবেচনা করেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।

চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদক কারবারের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, চিহ্নিত চাঁদাবাজ, সন্ত্রাসী ও মাদক কারবারিদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে দায়িত্ব পালনে ব্যর্থ হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট সদস্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অনেক চাঁদাবাজ দ্রুত বিত্তশালী হওয়ার আশায় বিভিন্ন দাগি আসামি ও প্রভাবশালী গডফাদারের নাম ব্যবহার করে অপরাধ চালিয়ে যায়। শুধু চাঁদাবাজদের তালিকাই নয়, চাঁদাবাজির সঙ্গে কোনো পুলিশ সদস্যের সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে তালিকা তৈরি করা হচ্ছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream