রোববার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
Bangla FM

হরমুজ ইস্যুতে বৈঠক করবেন সৌদি যুবরাজ ও ম্যাক্রোঁ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
| ফটো কার্ড

হরমুজ ইস্যুতে বৈঠক করবেন সৌদি যুবরাজ  ও ম্যাক্রোঁ
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: সংগৃহীত

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর আমন্ত্রণে আজ রোববার (২৩ আগস্ট) দুই দিনের সফরে প্যারিসে যাচ্ছেন।  এই সফরে হরমুজ প্রণালির বিকল্প পথ তৈরির পরিকল্পনা নিয়ে দুজনের আলোচনা হওয়ার কথা রয়েছে।

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) ফরাসি প্রেসিডেন্টের কার্যালয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, বিকল্প পথ তৈরির পরিকল্পনার মধ্যে রয়েছে উপসাগরের বাইরে ওমানের বন্দর দিয়ে বাণিজ্য বাড়ানো, সৌদি আরবসহ বিভিন্ন দেশে তেল পরিবহণের পাইপলাইন সম্প্রসারণ বা দ্বিগুণ করা এবং নতুন রেলপথ নির্মাণ।

সোমবার (২৪ আগস্ট) বিকেলে ম্যাক্রোঁ ও সৌদি যুবরাজ সৌদি-ফ্রান্স কৌশলগত অংশীদারত্ব পরিষদের প্রথম বৈঠকে সভাপতিত্ব করবেন।

ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠায় ফ্রান্স ও উপসাগরীয় দেশগুলোর ঘনিষ্ঠ সমন্বয়ের প্রয়োজনীয়তার প্রেক্ষাপটে বৈঠকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।

বিশেষ করে হরমুজ প্রণালির পরিস্থিতি এবং এর বিকল্প বাণিজ্যপথ তৈরির বিষয়টি বৈঠকে গুরুত্ব পেতে পারে।

বিষয় : হরমুজ প্রণালি ইমানুয়েল ম্যাক্রোঁ সৌদি যুবরাজ ফ্রান্স

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ২৩ আগস্ট ২০২৬

হরমুজ ইস্যুতে বৈঠক করবেন সৌদি যুবরাজ ও ম্যাক্রোঁ

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর আমন্ত্রণে আজ রোববার (২৩ আগস্ট) দুই দিনের সফরে প্যারিসে যাচ্ছেন।  এই সফরে হরমুজ প্রণালির বিকল্প পথ তৈরির পরিকল্পনা নিয়ে দুজনের আলোচনা হওয়ার কথা রয়েছে।

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) ফরাসি প্রেসিডেন্টের কার্যালয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, বিকল্প পথ তৈরির পরিকল্পনার মধ্যে রয়েছে উপসাগরের বাইরে ওমানের বন্দর দিয়ে বাণিজ্য বাড়ানো, সৌদি আরবসহ বিভিন্ন দেশে তেল পরিবহণের পাইপলাইন সম্প্রসারণ বা দ্বিগুণ করা এবং নতুন রেলপথ নির্মাণ।

সোমবার (২৪ আগস্ট) বিকেলে ম্যাক্রোঁ ও সৌদি যুবরাজ সৌদি-ফ্রান্স কৌশলগত অংশীদারত্ব পরিষদের প্রথম বৈঠকে সভাপতিত্ব করবেন।

ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠায় ফ্রান্স ও উপসাগরীয় দেশগুলোর ঘনিষ্ঠ সমন্বয়ের প্রয়োজনীয়তার প্রেক্ষাপটে বৈঠকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।

বিশেষ করে হরমুজ প্রণালির পরিস্থিতি এবং এর বিকল্প বাণিজ্যপথ তৈরির বিষয়টি বৈঠকে গুরুত্ব পেতে পারে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream