রোববার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
Bangla FM

গত ১৭ বছর ধরে সংবাদমাধ্যমের হাত বাঁধা ছিল: তথ্যমন্ত্রী

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

গত ১৭ বছর ধরে সংবাদমাধ্যমের হাত বাঁধা ছিল: তথ্যমন্ত্রী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শাসনামলে দীর্ঘ ১৭ বছর দেশের সংবাদমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারেনি বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ।

রোববার (২৩ আগস্ট) সকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, সংবাদমাধ্যম গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ। কিন্তু গত ১৭ বছরে সংবাদমাধ্যমের স্বাধীনতার পথ সংকুচিত করে রাখা হয়েছিল। গণতন্ত্রকে শক্তিশালী করতে স্বাধীন ও দায়িত্বশীল সংবাদমাধ্যমের ভূমিকা কোনোভাবেই অস্বীকার করা যায় না বলেও মন্তব্য করেন তিনি।

সরকারের কর্মকাণ্ড জনগণের কাছে বিশ্বাসযোগ্য ও সঠিকভাবে তুলে ধরার ওপর গুরুত্ব দিয়ে আন্দালিব রহমান পার্থ বলেন, দেশের ইতিহাস, ঐতিহ্য এবং মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করেই সবাইকে দায়িত্ব পালন করতে হবে।

তিনি আরও বলেন, দায়িত্ব পালনের সময় যেন কোনো ধরনের অন্যায় না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। জনগণের দেওয়া ভোটের মর্যাদা রক্ষা করে পারস্পরিক সমন্বয় ও টিমওয়ার্কের মাধ্যমে কাজ করার আহ্বান জানান তথ্যমন্ত্রী।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ২৩ আগস্ট ২০২৬

গত ১৭ বছর ধরে সংবাদমাধ্যমের হাত বাঁধা ছিল: তথ্যমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শাসনামলে দীর্ঘ ১৭ বছর দেশের সংবাদমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারেনি বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ।

রোববার (২৩ আগস্ট) সকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, সংবাদমাধ্যম গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ। কিন্তু গত ১৭ বছরে সংবাদমাধ্যমের স্বাধীনতার পথ সংকুচিত করে রাখা হয়েছিল। গণতন্ত্রকে শক্তিশালী করতে স্বাধীন ও দায়িত্বশীল সংবাদমাধ্যমের ভূমিকা কোনোভাবেই অস্বীকার করা যায় না বলেও মন্তব্য করেন তিনি।

সরকারের কর্মকাণ্ড জনগণের কাছে বিশ্বাসযোগ্য ও সঠিকভাবে তুলে ধরার ওপর গুরুত্ব দিয়ে আন্দালিব রহমান পার্থ বলেন, দেশের ইতিহাস, ঐতিহ্য এবং মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করেই সবাইকে দায়িত্ব পালন করতে হবে।

তিনি আরও বলেন, দায়িত্ব পালনের সময় যেন কোনো ধরনের অন্যায় না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। জনগণের দেওয়া ভোটের মর্যাদা রক্ষা করে পারস্পরিক সমন্বয় ও টিমওয়ার্কের মাধ্যমে কাজ করার আহ্বান জানান তথ্যমন্ত্রী।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream