সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

পেট্রলবোমা হামলার পর খুলনার গুরুত্বপূর্ণ স্থাপনায় বাড়তি নিরাপত্তা

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

পেট্রলবোমা হামলার পর খুলনার গুরুত্বপূর্ণ স্থাপনায় বাড়তি নিরাপত্তা
পেট্রলবোমা হামলার পর খুলনার গুরুত্বপূর্ণ স্থাপনায় বাড়তি নিরাপত্তা

খুলনা সিটি করপোরেশনের নগর ভবনে পেট্রলবোমা হামলার পর শহরের গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সন্ত্রাস দমনে আজ সোমবার থেকে যৌথ বাহিনীর টহল শুরু হয়েছে। এদিকে হামলার ঘটনায় মামলা করার প্রস্তুতি নিচ্ছে খুলনা সিটি করপোরেশন (কেসিসি)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১২টার পর মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা নগর ভবনের সিঁড়ি লক্ষ্য করে একটি পেট্রলবোমা ছুড়ে মারে। এরপর তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বোমাটি বিস্ফোরিত হয়ে আগুন ছড়িয়ে পড়লেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

পরে স্থানীয় বাসিন্দা ও পুলিশের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে খুলনায় ঘটে যাওয়া নাশকতা ও হামলার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে। এসব ঘটনার সঙ্গে সন্ত্রাসীদেরও যোগসূত্র থাকতে পারে।

তিনি বলেন, সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়াতেই এ ধরনের হামলা চালানো হচ্ছে। গত সপ্তাহে খুলনার জুলাই স্মৃতিস্তম্ভেও পেট্রলবোমা ছোড়ে দুর্বৃত্তরা। ওই ঘটনায় ইতিমধ্যে একজনকে আটক করা হয়েছে।

নজরুল ইসলাম মঞ্জু আরও বলেন, খুলনায় সন্ত্রাস দমনে কঠোর ব্যবস্থা নিতে সরকারকে অনুরোধ জানানো হয়েছে। সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ায় প্রতিপক্ষরা এ হামলা চালিয়ে থাকতে পারে। তবে বিষয়টি উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

নগর ভবন পরিদর্শনের সময় খুলনা ওয়াসার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনিসহ করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন বলেন, দুষ্কৃতকারীদের শনাক্ত করা গেছে। খুব দ্রুত ফল পাওয়া যাবে বলে আশা করছেন তাঁরা। একটি নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল এ ঘটনা ঘটিয়েছে বলে পুলিশ নিশ্চিত হয়েছে বলেও তিনি জানান।

খুলনা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ বলেন, ‘নগর ভবনে বোমা হামলার ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করা হবে। মামলার প্রস্তুতি চলছে।’

খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. সাজ্জাদুর রহমান বলেন, সন্ত্রাস দমনে সোমবার থেকে যৌথ বাহিনীর টহল শুরু হয়েছে। সন্দেহভাজন এলাকাগুলোতে যৌথ বাহিনী একসঙ্গে চলাচল করবে।

মো. সাজ্জাদুর রহমান বলেন, গুরুত্বপূর্ণ সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে আগে থেকেই নিরাপত্তা ছিল। নগর ভবনে পেট্রলবোমা নিক্ষেপের পর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে টহল বাড়ানো হয়েছে।

বিভিন্ন গোয়েন্দা সংস্থার সূত্রে জানা গেছে, সরকারি ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। বিশেষ করে রাতে নজরদারি জোরদার করা হয়েছে।

খুলনা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে জেলার ৯ থানার গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট ও বিশেষ অভিযান চালাচ্ছে খুলনা জেলা পুলিশ। মাদক, অনলাইন জুয়া ও কিশোর গ্যাং নির্মূলেও এই অভিযান পরিচালিত হচ্ছে।

জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুক বলেন, অভিযানে বিভিন্ন যানবাহনের কাগজপত্র যাচাই, অবৈধ যান চলাচল ও যত্রতত্র পার্কিংয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। সন্দেহভাজন ব্যক্তি এবং তাঁদের বহন করা ব্যাগপত্রও তল্লাশি করা হচ্ছে।

সরকার ওমর ফারুক বলেন, অভিযানে মাদক ব্যবসা ও অনলাইন জুয়ার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে। মাদক, অনলাইন জুয়া ও কিশোর গ্যাংয়ের অপতৎপরতা ঠেকাতে গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ পয়েন্টে পুলিশের নজরদারি ও টহল জোরদার করা হয়েছে।

জেলা পুলিশ সুপার জানান, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং খুলনা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের চেকপোস্ট ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

বিষয় : পুলিশ খুলনা বিভাগ বোমা অভিযান খুলনা জেলা খুলনা সিটি করপোরেশন যৌথ বাহিনী চেকপোস্ট সন্ত্রাসী

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

পেট্রলবোমা হামলার পর খুলনার গুরুত্বপূর্ণ স্থাপনায় বাড়তি নিরাপত্তা

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream