সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

অধিক্ষেত্র রক্ষায় পঞ্চগড়ে কাজীদের অবস্থান কর্মসূচি ও কলমবিরতি

নিজ নিজ এলাকার অধিক্ষেত্র রক্ষা, পেশাগত নিরাপত্তা ও আর্থিক সুরক্ষাসহ বিভিন্ন দাবিতে পঞ্চগড়ে অবস্থান কর্মসূচি ও কলমবিরতি পালন করেছেন নিকাহ রেজিস্ট্রাররা (কাজী)। প্রতি ইউনিয়নে একজন করে কাজী বহাল রাখা এবং সাধারণ শিক্ষায় সনদধারীদের নিকাহ রেজিস্ট্রার হিসেবে নিয়োগ না দেওয়ার নিশ্চয়তা চেয়েছেন তারা।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার (কাজী) সমিতি ও নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতি ঐক্য পরিষদ, পঞ্চগড়ের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে অংশ নেওয়া কাজীরা বলেন, দীর্ঘদিন ধরে তারা নিষ্ঠা ও সততার সঙ্গে বিয়ে ও তালাক নিবন্ধনের মতো গুরুত্বপূর্ণ সামাজিক ও আইনগত দায়িত্ব পালন করে আসছেন। কিন্তু অধিক্ষেত্র নিয়ে অনিশ্চয়তা, পেশাগত নিরাপত্তাহীনতা এবং নানা ধরনের হয়রানির কারণে তাদের দায়িত্ব পালন কঠিন হয়ে পড়েছে।

বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার (কাজী) সমিতি ও নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতি ঐক্য পরিষদ, পঞ্চগড়ের সভাপতি এআরএম শহিদুল ইসলাম বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে আইন মেনে নিজ নিজ এলাকায় নিকাহ ও তালাক নিবন্ধনের দায়িত্ব পালন করে আসছি। বর্তমানে একটি স্বার্থান্বেষী মহল এক ইউনিয়নে একাধিক কাজী নিয়োগের জন্য সরকারের সঙ্গে যোগসাজশ করছে, যা নিকাহ রেজিস্ট্রারদের জন্য অত্যন্ত দুঃখজনক।’

তিনি আরও বলেন, কাজীরা সরকারি কোনো বেতন-ভাতা পান না। নিবন্ধন ফি থেকেই তাদের জীবিকা নির্বাহ করতে হয়। তাই বর্তমান বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে নিবন্ধন ফি পুনর্নির্ধারণের পাশাপাশি দায়িত্ব পালনে তাদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।

অবস্থান কর্মসূচি থেকে কাজীদের বর্তমান নির্ধারিত অধিক্ষেত্র বহাল ও সংরক্ষণ, নিবন্ধন ফি পুনর্নির্ধারণ, পেশাগত নিরাপত্তা এবং আইনি সুরক্ষা নিশ্চিত করার দাবি জানানো হয়। এ ছাড়া বাল্যবিয়ে প্রতিরোধে কাজীদের আইনি ক্ষমতা ও সামাজিক নিরাপত্তা জোরদার এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে কার্যকর সমন্বয় প্রতিষ্ঠারও দাবি জানান তারা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, পঞ্চগড় সদর উপজেলা শাখার সভাপতি আরাফাত ইদ্রিস, দেবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি শামসুল আলম, বোদা উপজেলা শাখার সভাপতি মাসরুর আলম রাজু, তেঁতুলিয়া উপজেলা শাখার সভাপতি আজমত আলী, আটোয়ারী উপজেলা শাখার সভাপতি আব্দুল মোত্তালেবসহ জেলার বিভিন্ন এলাকার নিকাহ রেজিস্ট্রাররা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

অধিক্ষেত্র রক্ষায় পঞ্চগড়ে কাজীদের অবস্থান কর্মসূচি ও কলমবিরতি

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream