সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

আবারও বাড়লো এলপিজি সিলিন্ডারের দাম


ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

আবারও বাড়লো এলপিজি সিলিন্ডারের দাম
আবারও বাড়লো এলপিজি সিলিন্ডারের দাম

ভোক্তা পর্যায়ে ১২ কেজি তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) সিলিন্ডারের দাম ২২৩ টাকা বৃদ্ধি করে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এর আগে প্রতি সিলিন্ডারের নির্ধারিত মূল্য ছিল ১ হাজার ৮৩৭ টাকা।

সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিইআরসি নতুন এই মূল্যবৃদ্ধির কথা নিশ্চিত করেছে। সংস্থাটি জানায়, আন্তর্জাতিক বাজারে গ্যাসের দর বৃদ্ধি পাওয়া এবং আমদানিকারক, ডিলার ও খুচরা বিক্রেতাদের কমিশন পুনর্নির্ধারণ করার কারণেই মূল্যে এই সমন্বয় করা হয়েছে। সোমবার রাত ৮টা থেকেই নতুন এই দর কার্যকর হওয়ার কথা রয়েছে।

তবে বিইআরসির নির্ধারিত দর নিয়ে সাধারণ গ্রাহকদের মধ্যে অসন্তোষ রয়েছে। অভিযোগ উঠেছে, বিইআরসির প্রজ্ঞাপিত মূল্যের চেয়ে মাঠ পর্যায়ে বহু আগেই অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে এলপিজি সিলিন্ডার। গত অক্টোবর মাসে ১২ কেজির সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা করা হলেও রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় তা ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৩০০ টাকায় বিক্রি হচ্ছিল।

নিয়ন্ত্রণকারী সংস্থার প্রজ্ঞাপন ও নির্ধারিত মূল্য সত্ত্বেও বাজার মনিটরিং নিশ্চিত না হওয়ায় ভোক্তা পর্যায়ে অতিরিক্ত মূল্যের ভোগান্তি অব্যাহত রয়েছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ০২ নভেম্বর ২০২৬


আবারও বাড়লো এলপিজি সিলিন্ডারের দাম

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

featured Image

ভোক্তা পর্যায়ে ১২ কেজি তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) সিলিন্ডারের দাম ২২৩ টাকা বৃদ্ধি করে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এর আগে প্রতি সিলিন্ডারের নির্ধারিত মূল্য ছিল ১ হাজার ৮৩৭ টাকা।

সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিইআরসি নতুন এই মূল্যবৃদ্ধির কথা নিশ্চিত করেছে। সংস্থাটি জানায়, আন্তর্জাতিক বাজারে গ্যাসের দর বৃদ্ধি পাওয়া এবং আমদানিকারক, ডিলার ও খুচরা বিক্রেতাদের কমিশন পুনর্নির্ধারণ করার কারণেই মূল্যে এই সমন্বয় করা হয়েছে। সোমবার রাত ৮টা থেকেই নতুন এই দর কার্যকর হওয়ার কথা রয়েছে।

তবে বিইআরসির নির্ধারিত দর নিয়ে সাধারণ গ্রাহকদের মধ্যে অসন্তোষ রয়েছে। অভিযোগ উঠেছে, বিইআরসির প্রজ্ঞাপিত মূল্যের চেয়ে মাঠ পর্যায়ে বহু আগেই অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে এলপিজি সিলিন্ডার। গত অক্টোবর মাসে ১২ কেজির সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা করা হলেও রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় তা ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৩০০ টাকায় বিক্রি হচ্ছিল।

নিয়ন্ত্রণকারী সংস্থার প্রজ্ঞাপন ও নির্ধারিত মূল্য সত্ত্বেও বাজার মনিটরিং নিশ্চিত না হওয়ায় ভোক্তা পর্যায়ে অতিরিক্ত মূল্যের ভোগান্তি অব্যাহত রয়েছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।


Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream