বগুড়া জেলা শহরের চারমাথা এলাকা থেকে নুরানী মোড় হয়ে কামাড়গাড়ী রেলঘুমটি পর্যন্ত মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে অংশীজনদের সাথে এক মতবিনিময় সভা বগুড়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সোমবার (০২ নভে¤^র) অনুষ্ঠিত হয়েছে|
জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা| এতে অন্যান্যের মধ্যে অংশ নেন বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম.আর ইসলাম ¯^াধীন, সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আনোয়ারুল আলম, নির্বাহী প্রকৌশলী রাশেদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান, বগুড়া মহানগর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু, বগুড়া চে¤^ার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ’র সভাপতি আতিকুর রহমান বাদল| আরও উপস্থিত ছিলেন ˆদনিক বাংলাদেশ সমাচার’র যুগ্ম-সম্পাদক মমিনুর রশীদ শাইন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম ও জাহিদুল ইসলাম হেলাল, বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল হামিদ মিটুল, সাধারণ সম্পাদক সামসুজ্জামানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট অংশীজন| সভায় চারমাথা থেকে নুরানী মোড় হয়ে কামাড়গাড়ী রেলঘুমটি পর্যন্ত মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়| প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তর, ব্যবসায়ী, পরিবহন শ্রমিক ও স্থানীয় অংশীজনদের সমš^য়ের বিষয়টি গুরুত্ব পায়|
মতামত