সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

বাউফলে জাতীয় যুব দিবস পালিত, দক্ষ যুবসমাজ গড়ার আহ্বান

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে পটুয়াখালীর বাউফলে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (২ নভেম্বর) সকালে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ।

সভায় বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুস ছাত্তার, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. হানিফ খান, এনজিও প্রতিনিধি আবদুল খালেক ও বাউফল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অহিদুজ্জামান ডিউক।

বক্তারা বলেন, যুবসমাজকে দক্ষ, প্রশিক্ষিত ও আত্মনির্ভরশীল মানবসম্পদে পরিণত করতে পারলে দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে। বেকারত্ব দূরীকরণ, কর্মসংস্থান সৃষ্টি ও উদ্যোক্তা তৈরিতে যুব প্রশিক্ষণ ও ঋণ কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

প্রধান অতিথি যুবসমাজকে দক্ষতা অর্জন, আত্মকর্মসংস্থান ও দেশের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে যুবক, কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

বাউফলে জাতীয় যুব দিবস পালিত, দক্ষ যুবসমাজ গড়ার আহ্বান

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

featured Image

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে পটুয়াখালীর বাউফলে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (২ নভেম্বর) সকালে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ।

সভায় বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুস ছাত্তার, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. হানিফ খান, এনজিও প্রতিনিধি আবদুল খালেক ও বাউফল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অহিদুজ্জামান ডিউক।

বক্তারা বলেন, যুবসমাজকে দক্ষ, প্রশিক্ষিত ও আত্মনির্ভরশীল মানবসম্পদে পরিণত করতে পারলে দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে। বেকারত্ব দূরীকরণ, কর্মসংস্থান সৃষ্টি ও উদ্যোক্তা তৈরিতে যুব প্রশিক্ষণ ও ঋণ কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

প্রধান অতিথি যুবসমাজকে দক্ষতা অর্জন, আত্মকর্মসংস্থান ও দেশের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে যুবক, কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream