রোববার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

রাজনৈতিকভাবে হেয় করতেই ষড়যন্ত্র, দাবি যুবদল নেতা আবু তাহেরের

গাজীপুরের শ্রীপুর পৌর যুবদলের সদস্য সচিব ও জেলা যুবদলের সদস্য মো. আবু তাহের প্রধানের বিরুদ্ধে অন্যের স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, সংসার ভাঙার চেষ্টা, ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। তবে এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন আবু তাহের প্রধান। তাঁর অভিযোগ, রাজনৈতিক ও সামাজিকভাবে তাঁকে হেয়প্রতিপন্ন করতে পরিকল্পিতভাবে এসব অভিযোগ তোলা হয়েছে।

জানা গেছে, গত ২০ অক্টোবর মো. আলমগীর হোসেন নামে এক ব্যক্তি গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক ও সদস্য সচিবের মাধ্যমে পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দেন। এতে আবু তাহের প্রধানের বিরুদ্ধে তাঁর স্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলা, দাম্পত্য জীবনে অশান্তি সৃষ্টি, সংসার ভাঙার চেষ্টা এবং প্রাণনাশের হুমকির অভিযোগ আনা হয়।

এসব অভিযোগ প্রত্যাখ্যান করে আবু তাহের প্রধান বলেন, অভিযোগগুলোর সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই। তাঁকে ফাঁসানো এবং রাজনৈতিকভাবে হেয় করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এমন পরিস্থিতি তৈরি করা হয়েছে। একই সঙ্গে তাঁর কাছে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।

আবু তাহের প্রধান আরও দাবি করেন, টাকা দাবির বিষয়ে কথোপকথনের একটি অডিও রেকর্ড তাঁর কাছে সংরক্ষিত রয়েছে। প্রয়োজন হলে প্রশাসন ও দলীয় নেতাদের কাছে সেটি উপস্থাপন করবেন। তাঁর ভাষ্য, কারও ব্যক্তিগত ও পারিবারিক বিষয়ে হস্তক্ষেপ কিংবা কাউকে ভয়ভীতি প্রদর্শনের সঙ্গে তিনি জড়িত নন।

তিনি সংশ্লিষ্ট প্রশাসন ও দলীয় নেতাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অভিযোগের সত্যতা যাচাই না করে যেন কোনো সিদ্ধান্ত নেওয়া না হয়। তাঁর কাছে থাকা অডিও রেকর্ডসহ সব তথ্য-প্রমাণ যাচাই করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন করা হোক।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ০১ নভেম্বর ২০২৬

রাজনৈতিকভাবে হেয় করতেই ষড়যন্ত্র, দাবি যুবদল নেতা আবু তাহেরের

প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

featured Image

গাজীপুরের শ্রীপুর পৌর যুবদলের সদস্য সচিব ও জেলা যুবদলের সদস্য মো. আবু তাহের প্রধানের বিরুদ্ধে অন্যের স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, সংসার ভাঙার চেষ্টা, ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। তবে এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন আবু তাহের প্রধান। তাঁর অভিযোগ, রাজনৈতিক ও সামাজিকভাবে তাঁকে হেয়প্রতিপন্ন করতে পরিকল্পিতভাবে এসব অভিযোগ তোলা হয়েছে।

জানা গেছে, গত ২০ অক্টোবর মো. আলমগীর হোসেন নামে এক ব্যক্তি গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক ও সদস্য সচিবের মাধ্যমে পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দেন। এতে আবু তাহের প্রধানের বিরুদ্ধে তাঁর স্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলা, দাম্পত্য জীবনে অশান্তি সৃষ্টি, সংসার ভাঙার চেষ্টা এবং প্রাণনাশের হুমকির অভিযোগ আনা হয়।

এসব অভিযোগ প্রত্যাখ্যান করে আবু তাহের প্রধান বলেন, অভিযোগগুলোর সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই। তাঁকে ফাঁসানো এবং রাজনৈতিকভাবে হেয় করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এমন পরিস্থিতি তৈরি করা হয়েছে। একই সঙ্গে তাঁর কাছে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।

আবু তাহের প্রধান আরও দাবি করেন, টাকা দাবির বিষয়ে কথোপকথনের একটি অডিও রেকর্ড তাঁর কাছে সংরক্ষিত রয়েছে। প্রয়োজন হলে প্রশাসন ও দলীয় নেতাদের কাছে সেটি উপস্থাপন করবেন। তাঁর ভাষ্য, কারও ব্যক্তিগত ও পারিবারিক বিষয়ে হস্তক্ষেপ কিংবা কাউকে ভয়ভীতি প্রদর্শনের সঙ্গে তিনি জড়িত নন।

তিনি সংশ্লিষ্ট প্রশাসন ও দলীয় নেতাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অভিযোগের সত্যতা যাচাই না করে যেন কোনো সিদ্ধান্ত নেওয়া না হয়। তাঁর কাছে থাকা অডিও রেকর্ডসহ সব তথ্য-প্রমাণ যাচাই করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন করা হোক।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream