রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
Bangla FM

‘বিহুরে লগন, মধুরে লগন’ খ্যাত লোকগায়ক স্বাগত দে আর নেই

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

‘বিহুরে লগন, মধুরে লগন’ খ্যাত লোকগায়ক স্বাগত দে আর নেই
‘বিহুরে লগন, মধুরে লগন’ খ্যাত লোকগায়ক স্বাগত দে আর নেই

বাংলা লোকসংগীত অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। জনপ্রিয় লোকগায়ক স্বাগত দে আর নেই। তার মৃত্যুতে সংগীতপ্রেমী, সহশিল্পী ও ভক্তদের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানানো হয়েছে, বৃহস্পতিবার (৬ আগস্ট) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই গুণী শিল্পী।

পরিবারের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, গত সোমবার (৩ আগস্ট) স্বাগত দে সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত হন। এরপর থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তবে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে তিনি মৃত্যুবরণ করেন। ‘সোনা বন্ধু রে’ ও ‘ময়না ছলাৎ ছলাৎ’-এর মতো জনপ্রিয় লোকগানের মাধ্যমে তিনি বাংলা সংগীতে নিজস্ব একটি জায়গা তৈরি করেছিলেন। তার কণ্ঠে লোকগান নতুন প্রজন্মের কাছেও ব্যাপক জনপ্রিয়তা পায়।

স্বাগত দে'র মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেন সহশিল্পী, অভিনেতা-অভিনেত্রী ও ভক্তরা। গায়িকা জোজো ফেসবুকে লেখেন, “তারাদের দেশে ভালো থেকো স্বাগতদা। ওম শান্তি।” অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী জানান, এ খবর তাকে ছোটবেলার অনেক স্মৃতির কাছে ফিরিয়ে নিয়েছে। আর লোকসংগীতশিল্পী দেব চৌধুরী বলেন, স্বাগত দে'র মৃত্যু বাংলা লোকসংগীতের জন্য এক অপূরণীয় ক্ষতি।

বিষয় : লোকসংগীত স্বাগত দে

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

‘বিহুরে লগন, মধুরে লগন’ খ্যাত লোকগায়ক স্বাগত দে আর নেই

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

বাংলা লোকসংগীত অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। জনপ্রিয় লোকগায়ক স্বাগত দে আর নেই। তার মৃত্যুতে সংগীতপ্রেমী, সহশিল্পী ও ভক্তদের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানানো হয়েছে, বৃহস্পতিবার (৬ আগস্ট) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই গুণী শিল্পী।

পরিবারের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, গত সোমবার (৩ আগস্ট) স্বাগত দে সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত হন। এরপর থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তবে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে তিনি মৃত্যুবরণ করেন। ‘সোনা বন্ধু রে’ ও ‘ময়না ছলাৎ ছলাৎ’-এর মতো জনপ্রিয় লোকগানের মাধ্যমে তিনি বাংলা সংগীতে নিজস্ব একটি জায়গা তৈরি করেছিলেন। তার কণ্ঠে লোকগান নতুন প্রজন্মের কাছেও ব্যাপক জনপ্রিয়তা পায়।

স্বাগত দে'র মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেন সহশিল্পী, অভিনেতা-অভিনেত্রী ও ভক্তরা। গায়িকা জোজো ফেসবুকে লেখেন, “তারাদের দেশে ভালো থেকো স্বাগতদা। ওম শান্তি।” অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী জানান, এ খবর তাকে ছোটবেলার অনেক স্মৃতির কাছে ফিরিয়ে নিয়েছে। আর লোকসংগীতশিল্পী দেব চৌধুরী বলেন, স্বাগত দে'র মৃত্যু বাংলা লোকসংগীতের জন্য এক অপূরণীয় ক্ষতি।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream