মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

নিজেকেই বলিউডের এক নম্বর অভিনেত্রী বললেন কারিনা কাপুর

নিজেকেই বলিউডের এক নম্বর অভিনেত্রী বললেন কারিনা কাপুর!

বলিউডে নিজের অবস্থান নিয়ে বরাবরই আত্মবিশ্বাসী অভিনেত্রী কারিনা কাপুর খান। এবার জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’-এ হাজির হয়ে নিজেকেই বর্তমান প্রজন্মের বলিউডের এক নম্বর অভিনেত্রী বলে দাবি করেছেন তিনি। স্বামী সাইফ আলি খানের সামনেই এমন মন্তব্য করে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী।

সম্প্রতি ‘কফি উইথ করণ ৯’-এর চতুর্থ পর্বের টিজার প্রকাশ করেছেন অনুষ্ঠানটির সঞ্চালক করণ জোহর। সেখানে অতিথি হিসেবে দেখা যাবে কারিনা কাপুর ও তাঁর স্বামী সাইফ আলি খানকে।

এর আগে ২০১০ সালে ‘কফি উইথ করণ’-এর তৃতীয় সিজনে একসঙ্গে হাজির হয়েছিলেন এই তারকা দম্পতি। দীর্ঘ ১৬ বছর পর আবারও একই মঞ্চে তাঁদের উপস্থিতি নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ। তবে টিজারে কারিনার আত্মবিশ্বাসী মন্তব্যই এখন আলোচনার কেন্দ্রবিন্দু।

প্রকাশিত টিজারে কারিনার সঙ্গে করণ জোহরের খুনসুটি বেশ উপভোগ্য হয়ে উঠেছে। অনুষ্ঠানটির শেষ সিজন নিয়ে নিজের স্বস্তির কথা জানিয়ে কারিনা বলেন, বারবার এই অনুষ্ঠানে আসার প্রয়োজন নেই। তাঁর এমন মন্তব্যের জবাবে করণও রসিকতা করতে ছাড়েননি।

এদিকে ঘনিষ্ঠ বন্ধুদের কথোপকথনের মধ্যে সাইফ মজা করে বলেন, এই অনুষ্ঠানে তাঁকে কিছুটা বেমানান অতিথি হিসেবে মনে হচ্ছে।

তবে টিজারের সবচেয়ে আলোচিত মুহূর্তটি আসে যখন করণ জোহর কারিনাকে প্রশ্ন করেন, বর্তমান প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে কে এক নম্বরে? উত্তরের জন্য অপেক্ষা না করেই যেন নিজের অবস্থান পরিষ্কার করে দেন কারিনা। তার আত্মবিশ্বাসী মনোভাবের পর সাইফ মজা করে বলেন, অন্য অভিনেত্রীদের প্রশংসা করতেও কারিনার আপত্তি থাকা উচিত নয়।

অনুষ্ঠানের খেলাধুলার পর্বেও দেখা যায় দম্পতির মজার কথোপকথন। ‘কে’ অক্ষর দিয়ে শুরু হওয়া অভিনেতাদের নাম বলতে বলা হলে সাইফ হঠাৎ ‘কবিতা’ নামটি বলেন। পরে রসিকতা করে যোগ করেন, কবিতার মতো কেউ তো থাকবেই!

উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর আবেগঘন একটি ভিডিও প্রকাশের মাধ্যমে ‘কফি উইথ করণ’-এর শেষ সিজনের ঘোষণা দেন করণ জোহর। এই অনুষ্ঠানের সঙ্গে তাঁর দীর্ঘ ২২ বছরের সম্পর্কের কথাও তুলে ধরেন তিনি।

করণ জানান, ২০০৪ সালে অনুষ্ঠানটির পরিকল্পনা বাবার কাছে তুলে ধরলে প্রযোজক যশ জোহর এর সাফল্য নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন। বন্ধুদের সঙ্গে কথোপকথন দেখার জন্য দর্শক কেন অর্থ ব্যয় করবেন, এমন প্রশ্নও তুলেছিলেন তিনি। তবে সময়ের সঙ্গে অনুষ্ঠানটি ভারতীয় বিনোদনজগতের অন্যতম আলোচিত আয়োজনে পরিণত হয়।

আবেগাপ্লুত করণ আরও বলেন, এই অনুষ্ঠান তাঁর জীবনে অনেক কিছু দিয়েছে। তারকাদের ব্যক্তিগত সম্পর্ক, প্রেম, বন্ধুত্ব, বিয়ে ও নানা বিতর্ক নিয়ে আলোচনার মধ্য দিয়ে ‘কফি উইথ করণ’ একসময় দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল।

এবারের সিজনে ইতোমধ্যে সালমান খান, রশ্মিকা মান্দানা ও বিজয় দেবেরকোন্ডা এবং জাহ্নবী কাপুর ও বরুণ ধাওয়ানের মতো তারকারা অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন।

সূত্র: এনডিটিভি

বিষয় : বলিউড ‘নাম্বার ওয়ান অভিনেত্রী কারিনা কাপুর কফি উইথ করণ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

নিজেকেই বলিউডের এক নম্বর অভিনেত্রী বললেন কারিনা কাপুর

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream