মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

ইরানের সঙ্গে আলোচনার পথ খুঁজতে হিমশিম খাচ্ছে ওয়াশিংটন

ইরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্যবস্তু করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র হয়তো সীমা ছাড়িয়ে গেছে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্বীকার করেছেন, ইরানের সঙ্গে আলোচনা বা দরকষাকষির জন্য এখন কার সঙ্গে যোগাযোগ করতে হবে, তা নির্ধারণ করতে সমস্যায় পড়েছে ওয়াশিংটন।

মঙ্গলবার (১২ অক্টোবর) ওহাইওর ইয়ংসটাউনে এক নির্বাচনী জনসভায় বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প বলেন, ইরানের নেতাদের লক্ষ্যবস্তু করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র হয়তো বেশি দূর এগিয়ে গেছে। এর ফলে এখন আলোচনার জন্য কার সঙ্গে যোগাযোগ করা হবে, তা বুঝতে পারছে না তারা।

ট্রাম্প আরও দাবি করেন, ইরানের প্রেসিডেন্ট হতে এখন কেউই আগ্রহী নন। তবে দেশটির প্রেসিডেন্ট হিসেবে ২০২৪ সালের জুলাই থেকে দায়িত্ব পালন করছেন মাসুদ পেজেশকিয়ান।

ট্রাম্প সততার সঙ্গে স্বীকার করে বলেন, কার সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়া উচিত তা বের করা তাদের জন্য কঠিন হয়ে পড়েছে এবং তিনি মনে করেন, তারা সত্যি বাড়াবাড়ি করে ফেলেছেন।

বক্তব্যে তিনি তার পুরনো দাবির পুনরাবৃত্তি করে বলেন, ইরান তাদের বিমানবাহিনী এবং ১৫৯টি জাহাজের সবগুলো হারিয়েছে, যেগুলো এখন সমুদ্রের তলদেশে সুন্দরভাবে বিশ্রাম নিচ্ছে।

উপসাগরীয় অঞ্চলে বাণিজ্যিক জাহাজে একের পর এক হামলার পটভূমিতে ট্রাম্পের এই বিতর্কিত বক্তব্য সামনে এল। ইউকে মেরিটাইম ট্রেড অপারেশন্স (ইউকেএমটিও) জানিয়েছে, গত ১ অক্টোবর থেকে বাণিজ্যিক জলযানগুলোতে অন্তত ১৯টি হামলার ঘটনা রেকর্ড করা হয়েছে।

সূত্র: আল জাজিরা

বিষয় : বিশ্ব সংবাদ মধ্যপ্রাচ্য ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

ইরানের সঙ্গে আলোচনার পথ খুঁজতে হিমশিম খাচ্ছে ওয়াশিংটন

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

ইরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্যবস্তু করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র হয়তো সীমা ছাড়িয়ে গেছে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্বীকার করেছেন, ইরানের সঙ্গে আলোচনা বা দরকষাকষির জন্য এখন কার সঙ্গে যোগাযোগ করতে হবে, তা নির্ধারণ করতে সমস্যায় পড়েছে ওয়াশিংটন।

মঙ্গলবার (১২ অক্টোবর) ওহাইওর ইয়ংসটাউনে এক নির্বাচনী জনসভায় বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প বলেন, ইরানের নেতাদের লক্ষ্যবস্তু করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র হয়তো বেশি দূর এগিয়ে গেছে। এর ফলে এখন আলোচনার জন্য কার সঙ্গে যোগাযোগ করা হবে, তা বুঝতে পারছে না তারা।

ট্রাম্প আরও দাবি করেন, ইরানের প্রেসিডেন্ট হতে এখন কেউই আগ্রহী নন। তবে দেশটির প্রেসিডেন্ট হিসেবে ২০২৪ সালের জুলাই থেকে দায়িত্ব পালন করছেন মাসুদ পেজেশকিয়ান।

ট্রাম্প সততার সঙ্গে স্বীকার করে বলেন, কার সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়া উচিত তা বের করা তাদের জন্য কঠিন হয়ে পড়েছে এবং তিনি মনে করেন, তারা সত্যি বাড়াবাড়ি করে ফেলেছেন।

বক্তব্যে তিনি তার পুরনো দাবির পুনরাবৃত্তি করে বলেন, ইরান তাদের বিমানবাহিনী এবং ১৫৯টি জাহাজের সবগুলো হারিয়েছে, যেগুলো এখন সমুদ্রের তলদেশে সুন্দরভাবে বিশ্রাম নিচ্ছে।

উপসাগরীয় অঞ্চলে বাণিজ্যিক জাহাজে একের পর এক হামলার পটভূমিতে ট্রাম্পের এই বিতর্কিত বক্তব্য সামনে এল। ইউকে মেরিটাইম ট্রেড অপারেশন্স (ইউকেএমটিও) জানিয়েছে, গত ১ অক্টোবর থেকে বাণিজ্যিক জলযানগুলোতে অন্তত ১৯টি হামলার ঘটনা রেকর্ড করা হয়েছে।

সূত্র: আল জাজিরা

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream