মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

হুতিদের কর্মকাণ্ডে ক্ষুব্ধ ট্রাম্প, বন্ধ রিয়াদ বিমানবন্দর

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবে একের পর এক হামলার ঘটনায় ইয়েমেনের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হুতিদের সমালোচনা করেছেন। তিনি বলেছেন, হুতিরা খুবই খারাপ আচরণ করছে। এদিকে হামলার কারণে সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম আগামী শনিবার পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

হুতিদের বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হবে— এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আসলে হুতিরা খুবই খারাপ আচরণ করছে। এটা মোটেও ভালো না।’

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ ও দাম্মামের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশটির বেশ কয়েকটি বিমানবন্দরে ধারাবাহিক হামলার খবর পাওয়া গেছে। এসব হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এর আগে হুতিদের বিরুদ্ধে সামরিক অভিযানে সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্র যোগ দেবে কি না, তা বিবেচনার কথা জানিয়েছিলেন ট্রাম্প। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি তিনি।

রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে গত শনিবারের হামলায় অন্তত ১৩ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হন। এরপর বিমানবন্দরটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। পরদিন রোববার সেখানে আরেক দফা হামলায় একজন নিহত ও ১১ জন আহত হন। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী শনিবার পর্যন্ত বিমানবন্দরটির কার্যক্রম বন্ধ থাকবে। বিমানবন্দরের পাশাপাশি দেশটির জ্বালানি অবকাঠামোতেও ধারাবাহিক হামলা চালানোর অভিযোগ রয়েছে হুতিদের বিরুদ্ধে।

হামলার প্রেক্ষাপটে সৌদি আরবগামী ফ্লাইট বাতিল করেছে একাধিক এয়ারলাইনস। সংযুক্ত আরব আমিরাতের ইতিহাদ এয়ারওয়েজ জানিয়েছে, আবুধাবি থেকে রিয়াদ, জেদ্দা ও দাম্মামগামী কয়েকটি ফ্লাইট বাতিল করা হয়েছে। এয়ারলাইনটির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, আবুধাবি থেকে রিয়াদগামী ফ্লাইট আগামী সোমবার (১৯ অক্টোবর) পর্যন্ত পরিচালিত হবে না। দাম্মামগামী মঙ্গলবার ও বুধবারের সব ফ্লাইটও বাতিল করা হয়েছে।

আঞ্চলিক উত্তেজনার কারণে রিয়াদ ও দাম্মামগামী ফ্লাইট সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে কাতার এয়ারওয়েজ। গতকাল হালনাগাদ করা এক ভ্রমণ নির্দেশনায় এয়ারলাইনটি জানিয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে সৌদি আরবের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। যাত্রীদের ওয়েবসাইট বা মোবাইল অ্যাপের মাধ্যমে ফ্লাইটের সর্বশেষ অবস্থা যাচাই করতে বলা হয়েছে। পরিস্থিতির কারণে যেসব যাত্রী ক্ষতিগ্রস্ত হবেন, তাঁদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা হবে বলেও জানিয়েছে এয়ারলাইনটি।

এদিকে ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর তাইজে হুতিদের গোলাবর্ষণে পাঁচজন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সাবা। আহতদের মধ্যে তিন শিশু রয়েছে। স্থানীয় চিকিৎসা সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি জানায়, আহতদের চারজন একই পরিবারের সদস্য। তাঁদের মধ্যে ৪ থেকে ১২ বছর বয়সী শিশুও রয়েছে। আল-ধাহরা আবাসিক এলাকায় হামলায় তারা আহত হয়।

এ ছাড়া বীর বাশা এলাকার কাছে গোলাবর্ষণের পৃথক ঘটনায় ৩০ বছর বয়সী এক নারী আহত হয়েছেন বলে জানিয়েছে সাবা।

বিষয় : ডোনাল্ড ট্রাম্প সৌদি আরব হামলা হুতি

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

হুতিদের কর্মকাণ্ডে ক্ষুব্ধ ট্রাম্প, বন্ধ রিয়াদ বিমানবন্দর

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream