মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

আমলাতান্ত্রিক সংস্কার ছাড়া কাঙ্ক্ষিত বাংলাদেশ সম্ভব নয়: ঢাবিতে ডেপুটি স্পিকার

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

আমলাতান্ত্রিক সংস্কার ছাড়া কাঙ্ক্ষিত বাংলাদেশ সম্ভব নয়: ঢাবিতে ডেপুটি স্পিকার
ছবি: সংগৃহীত

কেবল রাজনৈতিক পরিবর্তন দিয়ে দেশ এগোবে না উল্লেখ করে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, আমলাতান্ত্রিক বা প্রাতিষ্ঠানিক সংস্কার না হলে বাংলাদেশ কখনো কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে না। একই সঙ্গে সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা (শ্যাডো ক্যাবিনেট) গঠনের পরামর্শ দিয়েছেন তিনি।  সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে (আইইআর) আয়োজিত ‘শরৎ উৎসব ও ৩১তম ব্যাচের নবীনবরণ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

ইতিহাসের উদাহরণ টেনে ডেপুটি স্পিকার বলেন, ১৯৯১ সালে রাজনৈতিক সংস্কারের মাধ্যমে দেশে সংসদীয় গণতন্ত্রের সূচনা হয়েছিল এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু প্রাতিষ্ঠানিক সংস্কার না হওয়ার কারণে দেশ কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারেনি। বরং কালের পরিক্রমায় দেশে ফ্যাসিজম কায়েম হয়েছিল।

দেশকে একটি সঠিক সুশৃঙ্খল সিস্টেমের মধ্যে আনতে হলে আমলাতন্ত্রে ব্যাপক সংস্কার আনতে হবে বলে গুরুত্বারোপ করেন তিনি। বলেন, প্রতিটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে সংস্কার এনে লাল ফিতার দৌরাত্ম্য বন্ধ করতে হবে এবং পেশাদারিত্বের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে।

সংসদের ভূমিকা তুলে ধরে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, জাতীয় সংসদকে সব ধরনের নীতি ও সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে হবে। সংসদ কার্যকর হলেই গণতন্ত্র শক্তিশালী ভিত্তি পাবে।

আইইআর-এর পরিচালক অধ্যাপক হোসনে আরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেসানী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-উপচার্য অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম।  

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার পাশাপাশি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিরা অংশ নেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

আমলাতান্ত্রিক সংস্কার ছাড়া কাঙ্ক্ষিত বাংলাদেশ সম্ভব নয়: ঢাবিতে ডেপুটি স্পিকার

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream