সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে বিরোধী দল চাইলে ছায়া মন্ত্রিসভা গঠন করতে পারে বলে জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
মঙ্গলবার (১৩ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) ৩১তম ব্যাচের নবীনবরণ ও শরৎ উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কায়সার কামাল বলেন, ছায়া মন্ত্রিসভার মাধ্যমে বিরোধী দল সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যবেক্ষণ, নীতি ও সিদ্ধান্ত পর্যালোচনা এবং প্রয়োজন অনুযায়ী বিকল্প পরিকল্পনা তুলে ধরতে পারবে। এতে সরকারের জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি সংসদীয় গণতন্ত্র আরও কার্যকর হবে।
তিনি আরও বলেন, দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে নিতে শুধু রাজনৈতিক সংস্কার যথেষ্ট নয়। আমলাতন্ত্র ও রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে সংস্কার আনতে হবে। পাশাপাশি সংসদকে রাষ্ট্র পরিচালনার সব কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে হবে।
মতামত