বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

জয়পুরহাটে প্রান্তিক জনগোষ্ঠীর ৮৩ পরিবারকে গবাদি পশু বিতরণ

জয়পুরহাটের ক্ষেতলালে প্রান্তিক কৃষক, প্রতিবন্ধী, সুবিধাবঞ্চিত, বিধবা ও স্বামী পরিত্যক্ত নারীদের জীবনমান উন্নয়ন ও আয়বৃদ্ধির লক্ষ্যে ৮৩টি পরিবারের মাঝে গবাদি পশু বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১১টায় ক্ষেতলাল উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব পরিবারের সদস্যদের হাতে গবাদি পশু তুলে দেওয়া হয়।

আয়োজকরা জানান, বৈশ্বিক মহামারির প্রেক্ষাপটে ক্ষতিগ্রস্ত ও সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থিক স্বাবলম্বিতা নিশ্চিত করার লক্ষ্যে আয়বর্ধক কর্মসূচির আওতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। গবাদি পশু পালনের মাধ্যমে উপকারভোগী পরিবারগুলো নিয়মিত আয় করতে পারবে। পাশাপাশি পরিবারের পুষ্টি ও অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতেও এ উদ্যোগ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাটের জেলা প্রশাসক মো. আল-মামুন মিয়া। এছাড়া উপস্থিত ছিলেন ক্ষেতলাল উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাসুদ আখন্দ, সাধারণ সম্পাদক মো. আবু বকর সিদ্দিক, ক্ষেতলাল পৌর বিএনপির সভাপতি মো. আব্দুল আলীম, সাধারণ সম্পাদক নাফিউল হাদি মিঠু এবং ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুশী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে শুধু আর্থিক সহায়তা নয়, বরং তাদের আয় করার সুযোগ তৈরি করা জরুরি। গবাদি পশু বিতরণের মতো আয়বর্ধক কর্মসূচি প্রান্তিক পরিবারগুলোকে স্বাবলম্বী হতে সহায়তা করবে।

তারা উপকারভোগীদের গবাদি পশুর যথাযথ যত্ন নেওয়া, নিয়মিত পরিচর্যা করা এবং এর মাধ্যমে অর্জিত আয় পরিবারের কল্যাণে ব্যবহারের আহ্বান জানান।

অনুষ্ঠানে ৮৩টি পরিবারের সদস্যরা উপস্থিত থেকে গবাদি পশু গ্রহণ করেন। এ উদ্যোগের মাধ্যমে সুবিধাবঞ্চিত পরিবারগুলো ভবিষ্যতে নিজেদের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন করতে সক্ষম হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

জয়পুরহাটে প্রান্তিক জনগোষ্ঠীর ৮৩ পরিবারকে গবাদি পশু বিতরণ

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream