বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

এবার রাহুল-প্রিয়াঙ্কা গান্ধীর বিরুদ্ধে মামলা করলো দিল্লি পুলিশ

অনুমতি ছাড়া দিল্লিভিত্তিক আকাশবাণী ভবন চত্বরে প্রবেশের অভিযোগে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধী, তার বোন প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র এবং বেশ কয়েকজন সংসদ সদস্যের বিরুদ্ধে মামলা (এফআইআর) করেছে দিল্লি পুলিশ।

মঙ্গলবার (৬ অক্টোবর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিরোধী দলগুলোর বিক্ষোভ চলাকালে এই ঘটনা ঘটে। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে তথ্যটি নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সিইসির পদত্যাগের দাবিতে সংসদ ভবন থেকে নির্বাচন কমিশন কার্যালয়ের অভিমুখে বিরোধী দলগুলোর ৩০০ জন সংসদ সদস্য এক মিছিলে অংশ নেন। নির্বাচন কমিশনের সদর দপ্তরের বাইরে পুলিশ মিছিলটি আটকে দিলে সংঘর্ষ ও অচলাবস্থা তৈরি হয় এবং অন্তত ২৫০ জন বিক্ষোভকারীকে আটক করা হয়।

এর পরপরই রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর নেতৃত্বে প্রায় ২০ জন বিরোধী নেতা নির্বাচন ভবনের পাশেই অবস্থিত আকাশবাণী ভবন চত্বরে প্রবেশ করেন এবং রাত ৮টা পর্যন্ত সেখানে বিক্ষোভ প্রদর্শন করেন। পরবর্তীতে পুলিশ রাহুল গান্ধীসহ নেতাদের আটক করে নিয়ে যায়। কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়, পুলিশ রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কাসহ অন্য নেতাদের সঙ্গে ধস্তাধস্তি করে জোরপূর্বক বাসে তুলে কিংসওয়ে ক্যাম্পে নিয়ে যায়। রাত সোয়া ১০টার দিকে তাদের ছেড়ে দেওয়া হলেও অনুমতি ছাড়া সংরক্ষিত চত্বরে ঢোকার দায়ে পরে এই মামলা দায়ের করে পুলিশ।

দিল্লি পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সংশ্লিষ্ট ধারায় এফআইআর দায়ের করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। এছাড়া পরবর্তী সময়ে কিছু কংগ্রেসকর্মী নিউ পুলিশ লাইন্স এলাকার দেয়াল টপকে ভেতরে ঢোকার চেষ্টা করেছেন বলেও অভিযোগ এনেছে পুলিশ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

এবার রাহুল-প্রিয়াঙ্কা গান্ধীর বিরুদ্ধে মামলা করলো দিল্লি পুলিশ

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

featured Image

অনুমতি ছাড়া দিল্লিভিত্তিক আকাশবাণী ভবন চত্বরে প্রবেশের অভিযোগে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধী, তার বোন প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র এবং বেশ কয়েকজন সংসদ সদস্যের বিরুদ্ধে মামলা (এফআইআর) করেছে দিল্লি পুলিশ।

মঙ্গলবার (৬ অক্টোবর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিরোধী দলগুলোর বিক্ষোভ চলাকালে এই ঘটনা ঘটে। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে তথ্যটি নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সিইসির পদত্যাগের দাবিতে সংসদ ভবন থেকে নির্বাচন কমিশন কার্যালয়ের অভিমুখে বিরোধী দলগুলোর ৩০০ জন সংসদ সদস্য এক মিছিলে অংশ নেন। নির্বাচন কমিশনের সদর দপ্তরের বাইরে পুলিশ মিছিলটি আটকে দিলে সংঘর্ষ ও অচলাবস্থা তৈরি হয় এবং অন্তত ২৫০ জন বিক্ষোভকারীকে আটক করা হয়।

এর পরপরই রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর নেতৃত্বে প্রায় ২০ জন বিরোধী নেতা নির্বাচন ভবনের পাশেই অবস্থিত আকাশবাণী ভবন চত্বরে প্রবেশ করেন এবং রাত ৮টা পর্যন্ত সেখানে বিক্ষোভ প্রদর্শন করেন। পরবর্তীতে পুলিশ রাহুল গান্ধীসহ নেতাদের আটক করে নিয়ে যায়। কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়, পুলিশ রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কাসহ অন্য নেতাদের সঙ্গে ধস্তাধস্তি করে জোরপূর্বক বাসে তুলে কিংসওয়ে ক্যাম্পে নিয়ে যায়। রাত সোয়া ১০টার দিকে তাদের ছেড়ে দেওয়া হলেও অনুমতি ছাড়া সংরক্ষিত চত্বরে ঢোকার দায়ে পরে এই মামলা দায়ের করে পুলিশ।

দিল্লি পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সংশ্লিষ্ট ধারায় এফআইআর দায়ের করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। এছাড়া পরবর্তী সময়ে কিছু কংগ্রেসকর্মী নিউ পুলিশ লাইন্স এলাকার দেয়াল টপকে ভেতরে ঢোকার চেষ্টা করেছেন বলেও অভিযোগ এনেছে পুলিশ।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream