সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

তোহোকু বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে পবিপ্রবি উপ-উপাচার্যের জাপান সফর

জাপান-বাংলাদেশ যৌথ গবেষণা প্রকল্পের (জেএসপিএস-ইউজিসি বাই-ল্যাটেরাল জয়েন্ট রিসার্চ প্রজেক্ট) প্রজেক্ট মেম্বার ও জেএসপিএস গবেষণা ফেলো হিসেবে গবেষণাসংক্রান্ত কাজে জাপান সফরে যাচ্ছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপ-উপাচার্য প্রফেসর ড. এ. বি. এম. সাইফুল ইসলাম।

৫ অক্টোবর ২০২৬ গবেষণাসংক্রান্ত কাজে জাপানের তোহোকু বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে রাতে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করবেন তিনি। জাপানে অবস্থানকালে তাঁর গবেষণাসংক্রান্ত যাবতীয় ব্যয় জাপান সরকার বহন করবে।

মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও বিশিষ্ট মৃত্তিকা বিজ্ঞানী ড. এ. বি. এম. সাইফুল ইসলাম “Reduction of arsenic contamination from rice fields through engineered biochar application: A fundamental understanding of metallomics at the soil-biochar interface.” শিরোনামের জাপান-বাংলাদেশ যৌথ গবেষণা প্রকল্পের অন্যতম গবেষক ও ফেলো। উক্ত গবেষণা প্রকল্পের জাপান অংশের গবেষক দলের নেতৃত্ব দিচ্ছেন তোহোকু বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞানের অধ্যাপক ড. তোময়ুকি মাকিনো এবং বাংলাদেশ অংশের নেতৃত্ব দিচ্ছেন অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম। প্রকল্পের অন্যান্য গবেষকরা হলেন পবিপ্রবির আন্তর্জাতিক শিক্ষার্থী বিষয়ক পরিচালক ড. হাচিব মোহাম্মদ তুষার, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিএআরআই) প্ল্যানিং ডিরেক্টর ড. হাবিব মোহাম্মদ নাসের এবং উক্ত প্রকল্পের প্রধান গবেষক ও কো-অর্ডিনেটর পবিপ্রবির কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. শামীম মিয়া, যিনি বর্তমানে অস্ট্রেলিয়ার নিউ ইংল্যান্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে কর্মরত।

উল্লেখ্য, অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম একজন বিশিষ্ট পেডোলজিস্ট। ইতোপূর্বে তিনি বাংলাদেশের চলন বিলের মাটির শ্রেণিবিন্যাস নিয়ে গবেষণা করে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের দায়িত্ব পালন করছেন। তাঁর এই গবেষণা সফর সফল ও ফলপ্রসূ হওয়ার জন্য তিনি সকলের নিকট দোয়া কামনা করেছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

তোহোকু বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে পবিপ্রবি উপ-উপাচার্যের জাপান সফর

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream