রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

বাংলাদেশ পিপলস পার্টির মহাসচিব পদ থেকে মো. আবদুল কাদেরের পদত্যাগ

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বাংলাদেশ পিপলস পার্টির মহাসচিব পদ থেকে মো. আবদুল কাদেরের পদত্যাগ

 বিএনপির যুগপৎ আন্দোলনের শরিক দল বাংলাদেশ পিপলস পার্টির মহাসচিব পদসহ দলের সকল পদ থেকে পদত্যাগ করেছেন মো. আবদুল কাদের। ব্যক্তিগত ও রাজনৈতিক নানা সমীকরণের প্রেক্ষাপটে তিনি দলের সঙ্গে তাঁর দীর্ঘ সম্পর্কের ইতি টানলেন।

২০১৯ সাল থেকে বাংলাদেশ পিপলস পার্টির অন্যতম শীর্ষ নেতা হিসেবে কাজ শুরু করেন মো. আবদুল কাদের। পরবর্তীতে ২০২১ সাল থেকে দলটির মহাসচিবের দায়িত্ব গ্রহণ করে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।

দলীয় সূত্রে জানা যায়, বিএনপির নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনে সক্রিয় থেকে তিনি সম্মুখসারিতে থেকে দলীয় নেতৃত্ব দিয়েছেন। তৎকালীন সরকারের নানা মামলা ও হামলাকে উপেক্ষা করে রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে তাঁর জোরালো ভূমিকা ছিল। বিশেষ করে, গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টির জোটবদ্ধ থাকা অবস্থায় মোস্তফা মহসিন মন্টু ও সুব্রত চৌধুরীদের সঙ্গে নিয়ে স্বৈরাচার পতনের আন্দোলনে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা-১১ আসন থেকে গণফোরামের ‘উদীয়মান সূর্য’ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে নির্বাচনের মাত্র তিন দিন আগে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মানে এবং তাঁর নির্দেশকে শ্রদ্ধা জানিয়ে বিএনপির মনোনীত প্রার্থী ড. এম এ কায়ুমকে সমর্থন দিয়ে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ান, যা রাজনৈতিক মহলে বেশ আলোচনার জন্ম দিয়েছিল। এছাড়া, এর আগে তিনি গণতন্ত্র মঞ্চের শরিক দল ভাসানী জনশক্তি পার্টির মুখপাত্র হিসেবেও এক বছর দায়িত্ব পালন করেছেন।

পদত্যাগের পর প্রতিক্রিয়ায় মো. আবদুল কাদের জানিয়েছেন, ভবিষ্যতে দেশের সাধারণ মানুষের অধিকার আদায়ের চলমান রাজনৈতিক ও সামাজিক আন্দোলনে তিনি সক্রিয়ভাবে নিয়োজিত থাকবেন।

বিষয় : বাংলাদেশ পিপলস পার্টির মহাসচি মো. আবদুল কাদেরের পদত্যাগ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

বাংলাদেশ পিপলস পার্টির মহাসচিব পদ থেকে মো. আবদুল কাদেরের পদত্যাগ

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image

 বিএনপির যুগপৎ আন্দোলনের শরিক দল বাংলাদেশ পিপলস পার্টির মহাসচিব পদসহ দলের সকল পদ থেকে পদত্যাগ করেছেন মো. আবদুল কাদের। ব্যক্তিগত ও রাজনৈতিক নানা সমীকরণের প্রেক্ষাপটে তিনি দলের সঙ্গে তাঁর দীর্ঘ সম্পর্কের ইতি টানলেন।

২০১৯ সাল থেকে বাংলাদেশ পিপলস পার্টির অন্যতম শীর্ষ নেতা হিসেবে কাজ শুরু করেন মো. আবদুল কাদের। পরবর্তীতে ২০২১ সাল থেকে দলটির মহাসচিবের দায়িত্ব গ্রহণ করে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।

দলীয় সূত্রে জানা যায়, বিএনপির নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনে সক্রিয় থেকে তিনি সম্মুখসারিতে থেকে দলীয় নেতৃত্ব দিয়েছেন। তৎকালীন সরকারের নানা মামলা ও হামলাকে উপেক্ষা করে রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে তাঁর জোরালো ভূমিকা ছিল। বিশেষ করে, গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টির জোটবদ্ধ থাকা অবস্থায় মোস্তফা মহসিন মন্টু ও সুব্রত চৌধুরীদের সঙ্গে নিয়ে স্বৈরাচার পতনের আন্দোলনে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা-১১ আসন থেকে গণফোরামের ‘উদীয়মান সূর্য’ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে নির্বাচনের মাত্র তিন দিন আগে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মানে এবং তাঁর নির্দেশকে শ্রদ্ধা জানিয়ে বিএনপির মনোনীত প্রার্থী ড. এম এ কায়ুমকে সমর্থন দিয়ে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ান, যা রাজনৈতিক মহলে বেশ আলোচনার জন্ম দিয়েছিল। এছাড়া, এর আগে তিনি গণতন্ত্র মঞ্চের শরিক দল ভাসানী জনশক্তি পার্টির মুখপাত্র হিসেবেও এক বছর দায়িত্ব পালন করেছেন।

পদত্যাগের পর প্রতিক্রিয়ায় মো. আবদুল কাদের জানিয়েছেন, ভবিষ্যতে দেশের সাধারণ মানুষের অধিকার আদায়ের চলমান রাজনৈতিক ও সামাজিক আন্দোলনে তিনি সক্রিয়ভাবে নিয়োজিত থাকবেন।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream