বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

মাদক বিরোধী অভিযানে রাণীশংকৈলে ১১৫০ পিস ইয়াবাসহ আটক ২

মাদক বিরোধী অভিযানে রাণীশংকৈলে ১১৫০ পিস ইয়াবাসহ আটক ২n

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মাদকবিরোধী অভিযানে ১,১৫০ পিস ইয়াবাসহ আজিজুল ইসলাম ও আনোয়ার হোসেন নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।

১লা অক্টোবর (বুধবার) রাত দেড়টার দিকে উপজেলার ধর্মগড় ইউনিয়নের ভরনিয়া শিয়ালডাঙ্গি গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের ইয়াবাসহ আটক করা হয়। 

আটককৃতরা হলেন, ভরনিয়া শিয়ালডাঙ্গি গ্রামের হুমায়ুন কবিরের ছেলে আজিজুল ইসলাম ওরফে পটল এবং কাশিপুর কাশিডাঙ্গা গ্রামের ধনীবুল্লাহর ছেলে আনোয়ার হোসেন।

পুলিশ সূত্রে জানা যায়, আজিজুল ইসলাম ওরফে পটলের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়। এসময় আটক আজিজুল ইসলামের কাছ থেকে ৬৫০ পিস এবং আনোয়ার হোসেনের কাছ থেকে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাণীশংকৈল থানায় একটি মামলা করা হয়েছে। যার মামলার নম্বর ০১/২৩২।

রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) আমানুল্লাহ আল বারী বলেন, মাদকবিরোধী অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

মাদক বিরোধী অভিযানে রাণীশংকৈলে ১১৫০ পিস ইয়াবাসহ আটক ২

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মাদকবিরোধী অভিযানে ১,১৫০ পিস ইয়াবাসহ আজিজুল ইসলাম ও আনোয়ার হোসেন নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।

১লা অক্টোবর (বুধবার) রাত দেড়টার দিকে উপজেলার ধর্মগড় ইউনিয়নের ভরনিয়া শিয়ালডাঙ্গি গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের ইয়াবাসহ আটক করা হয়। 

আটককৃতরা হলেন, ভরনিয়া শিয়ালডাঙ্গি গ্রামের হুমায়ুন কবিরের ছেলে আজিজুল ইসলাম ওরফে পটল এবং কাশিপুর কাশিডাঙ্গা গ্রামের ধনীবুল্লাহর ছেলে আনোয়ার হোসেন।

পুলিশ সূত্রে জানা যায়, আজিজুল ইসলাম ওরফে পটলের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়। এসময় আটক আজিজুল ইসলামের কাছ থেকে ৬৫০ পিস এবং আনোয়ার হোসেনের কাছ থেকে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাণীশংকৈল থানায় একটি মামলা করা হয়েছে। যার মামলার নম্বর ০১/২৩২।

রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) আমানুল্লাহ আল বারী বলেন, মাদকবিরোধী অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream