বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
Bangla FM

ক্ষেতলালে ঘরে ঢুকে বিধবাকে নির্যাতন, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

ক্ষেতলালে ঘরে ঢুকে বিধবাকে নির্যাতন, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট
ক্ষেতলালে ঘরে ঢুকে বিধবাকে নির্যাতন, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

জয়পুরহাটের ক্ষেতলালে গভীর রাতে ঘরে ঢুকে এক বিধবা নারীকে মারধর ও নির্যাতনের পর স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। 

 ভুক্তভোগী পরিবারের দাবি, পরিকল্পিতভাবে বাড়িতে ঢুকে ওই বিধবা নারীকে নির্যাতন করে মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় দুর্বৃত্তরা।

শুক্রবার (১৪ আগস্ট) গভীর রাতে উপজেলার বড়তারা ইউনিয়নের উত্তর মহেশপুর সরকারপাড়া গ্রামের উজ্জ্বলের বাড়িতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী বিধবা নারীর নাম রহিমা বিবি বলে জানা গেছে।

ভুক্তভোগীর ছেলে উজ্জ্বল হোসেন জানান,মাকে বাড়িতে রেখে শ্বশুরবাড়িতে গিয়েছিলেন। বাড়িতে তিনি না থাকার সুযোগে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে। এ সময় তার মাকে ব্যাপক মারধর ও নির্যাতন করা হয়। পরে ঘরে থাকা প্রায় দুই ভরি স্বর্ণালংকার এবং নগদ ১৮ হাজার টাকা নিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। আমার ধারণা, এলাকার মাদকসেবীদের কেউ এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। আমি প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।

এ বিষয়ে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম বলেন,এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।৷ 

বিষয় : অপরাধ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

ক্ষেতলালে ঘরে ঢুকে বিধবাকে নির্যাতন, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬

featured Image

জয়পুরহাটের ক্ষেতলালে গভীর রাতে ঘরে ঢুকে এক বিধবা নারীকে মারধর ও নির্যাতনের পর স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। 

 ভুক্তভোগী পরিবারের দাবি, পরিকল্পিতভাবে বাড়িতে ঢুকে ওই বিধবা নারীকে নির্যাতন করে মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় দুর্বৃত্তরা।

শুক্রবার (১৪ আগস্ট) গভীর রাতে উপজেলার বড়তারা ইউনিয়নের উত্তর মহেশপুর সরকারপাড়া গ্রামের উজ্জ্বলের বাড়িতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী বিধবা নারীর নাম রহিমা বিবি বলে জানা গেছে।

ভুক্তভোগীর ছেলে উজ্জ্বল হোসেন জানান,মাকে বাড়িতে রেখে শ্বশুরবাড়িতে গিয়েছিলেন। বাড়িতে তিনি না থাকার সুযোগে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে। এ সময় তার মাকে ব্যাপক মারধর ও নির্যাতন করা হয়। পরে ঘরে থাকা প্রায় দুই ভরি স্বর্ণালংকার এবং নগদ ১৮ হাজার টাকা নিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। আমার ধারণা, এলাকার মাদকসেবীদের কেউ এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। আমি প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।

এ বিষয়ে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম বলেন,এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।৷ 

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream