বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩
Bangla FM

সিলেটের গোলাপগঞ্জে অনলাইন জুয়ার আসর, গ্রেপ্তার ৪

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

সিলেটের গোলাপগঞ্জে অনলাইন জুয়ার আসর, গ্রেপ্তার ৪
গোলাপগঞ্জে অনলাইন জুয়ার আসর, গ্রেপ্তার ৪

সিলেটের গোলাপগঞ্জে অনলাইনে জুয়া খেলার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯। এ সময় তাদের কাছ থেকে অনলাইন জুয়া খেলার কাজে ব্যবহৃত চারটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।

র‍্যাব-৯ সূত্রে জানা গেছে,বুধবার (১২ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে গোলাপগঞ্জ থানার হেতিমগঞ্জ বাজার এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে, গোলাপগঞ্জ বাজারের ওয়ারিস উল্লাহ মার্কেটের একটি দোকানে কয়েকজন অনলাইন জুয়ায় অংশ নিচ্ছেন। পরে রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে র‍্যাবের একটি দল সেখানে অভিযান চালায়।

র‍্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তারা অনলাইনে জুয়া খেলার উদ্দেশ্যে সেখানে অবস্থান করার কথা স্বীকার করেন। তাদের সঙ্গে থাকা চারটি স্মার্টফোন জব্দ করে যাচাই করা হলে অনলাইন জুয়া খেলার বিভিন্ন আলামত পাওয়া যায়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহজাদপুর গ্রামের মো. রুবেল মিয়া (২৮),সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি গ্রামের প্রদীপ পাল (৩৪),মো. জাহান উদ্দিন (২৯) ও টাকু সেন (২৯)।

র‍্যাব জানায়,জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা 299betvip.com, K7777-সহ বিভিন্ন অ্যাপের মাধ্যমে অনলাইনে জুয়া খেলার কথা জানিয়েছেন।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন,২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাদের এবং জব্দ করা আলামত গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৯-এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অনলাইন জুয়াসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে র‍্যাব-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিষয় : অপরাধ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

সিলেটের গোলাপগঞ্জে অনলাইন জুয়ার আসর, গ্রেপ্তার ৪

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
২৪/৭ লাইভ অডিও সম্প্রচার