বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
Bangla FM

শরীয়তপুর-ঢাকা মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

| ফটো কার্ড

শরীয়তপুর-ঢাকা মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

‎শাওন মিয়া, জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধি:

‎শরীয়তপুরের জাজিরায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা শরীয়তপুর-ঢাকা মহাসড়কে প্রকাশ্যে মিছিল বের করেছে।

‎বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বড়কান্দি ইউনিয়নের চর খাগুটিয়া এলাকার ঢাকা-শরীয়তপুর আঞ্চলিক মহাসড়কে এ মিছিল অনুষ্ঠিত হয়।

‎মিছিলের ২ মিনিট ২৯ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে জাজিরা কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রানা বেপারীকে মিছিলের নেতৃত্ব দিতে দেখা যায়। এতে প্রায় শতাধিক নেতা-কর্মী অংশ নেন বলে ভিডিওতে দেখা গেছে।

ভিডিওতে মিছিলকারীদের বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। এর মধ্যে ছিল—‘শেখ হাসিনার জন্মদিন, শুভ শুভ শুভ দিন’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’—এ ধরনের স্লোগান। মিছিলের ব্যানারে আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেনের ছবি দেখা যায়।

মিছিলের কারণে ঢাকা-শরীয়তপুর আঞ্চলিক মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে এবং যানজটের সৃষ্টি হয় বলে জানা গেছে।

‎উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ছাত্রলীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়। এরপরও জাজিরায় বিভিন্ন সময়ে সংগঠনটির নেতা-কর্মীদের প্রকাশ্যে মিছিল করতে দেখা গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এসব মিছিলের ছবি ও ভিডিও বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে।

‎শরীয়তপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. জাকারিয়া রহমান বলেন, আমরা বিষয়টি অবগত রয়েছি। সেখানে জাজিরা কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রানা বেপারীর নেতৃত্বে মিছিলটি হয়েছে বলে আমরা জানতে পেরেছি। ভিডিও দেখে মিছিলকারীদের শনাক্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

শরীয়তপুর-ঢাকা মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream