বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
Bangla FM

রংপুরে স্কুলছাত্রীকে জিম্মি করে ভিডিও ধারণ ও ব্ল্যাকমেইল: আটক ২

মোঃ রওকত আলী
মোঃ রওকত আলী উপজেলা প্রতিনিধি
| ফটো কার্ড

রংপুরে স্কুলছাত্রীকে জিম্মি করে ভিডিও ধারণ ও ব্ল্যাকমেইল: আটক ২

রংপুর ক্যান্টমেন্ট বোর্ড হাইস্কুলের সপ্তম শ্রেণির এক ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে হ-রা-নি, ভিডিও ধারণ ও ব্লাকমেইল করে টাকা দাবির চাঞ্চল্যকর ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে মহানগর কোতয়ালী থানা পুলিশ।

​মঙ্গলবার বিকেলে নগরীর সেনপাড়া এলাকা থেকে সালমান (২০) এবং কামারপাড়া থেকে স্বপ্নকে (২১) গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দুজনই শিক্ষার্থী।

​পুলিশ সূত্রে জানা যায়, গত ২ সেপ্টেম্বর নগরীর কামারপাড়ায় স্বপ্নর বাড়িতে নিয়ে ওই ছাত্রীকে অনৈতিকভাবে জিম্মি করার চেষ্টা চালায় সালমান। পরবর্তীতে তার আপত্তিকর ভিডিও ধারণ করা হয় এবং তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করা হয়। একপর্যায়ে ভুক্তভোগী শিক্ষার্থীর মায়ের সামাজিক যোগাযোগমাধ্যমের ইনবক্সে সেই ভিডিও পাঠিয়ে অর্থ দাবি করা হয়।

​ভুক্তভোগী শিক্ষার্থীর বাবার দায়ের করা মামলার প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে আসামিদের নিজ নিজ বাসা থেকে আটক করে।

​বিকেলে মামলার তদন্ত কর্মকর্তা তাদের রংপুর মেট্রোপলিটন আমলি আদালতে হাজির করলে বিচারক জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে আদালতের নির্দেশ অনুযায়ী আসামিদের রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

রংপুরে স্কুলছাত্রীকে জিম্মি করে ভিডিও ধারণ ও ব্ল্যাকমেইল: আটক ২

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

রংপুর ক্যান্টমেন্ট বোর্ড হাইস্কুলের সপ্তম শ্রেণির এক ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে হ-রা-নি, ভিডিও ধারণ ও ব্লাকমেইল করে টাকা দাবির চাঞ্চল্যকর ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে মহানগর কোতয়ালী থানা পুলিশ।

​মঙ্গলবার বিকেলে নগরীর সেনপাড়া এলাকা থেকে সালমান (২০) এবং কামারপাড়া থেকে স্বপ্নকে (২১) গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দুজনই শিক্ষার্থী।

​পুলিশ সূত্রে জানা যায়, গত ২ সেপ্টেম্বর নগরীর কামারপাড়ায় স্বপ্নর বাড়িতে নিয়ে ওই ছাত্রীকে অনৈতিকভাবে জিম্মি করার চেষ্টা চালায় সালমান। পরবর্তীতে তার আপত্তিকর ভিডিও ধারণ করা হয় এবং তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করা হয়। একপর্যায়ে ভুক্তভোগী শিক্ষার্থীর মায়ের সামাজিক যোগাযোগমাধ্যমের ইনবক্সে সেই ভিডিও পাঠিয়ে অর্থ দাবি করা হয়।

​ভুক্তভোগী শিক্ষার্থীর বাবার দায়ের করা মামলার প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে আসামিদের নিজ নিজ বাসা থেকে আটক করে।

​বিকেলে মামলার তদন্ত কর্মকর্তা তাদের রংপুর মেট্রোপলিটন আমলি আদালতে হাজির করলে বিচারক জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে আদালতের নির্দেশ অনুযায়ী আসামিদের রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream