শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
Bangla FM

মৌলভীবাজারে বাঁশঝোপ থেকে দুটি এয়ারগান উদ্ধার

সত্যজিৎ দাস
সত্যজিৎ দাস জেলা প্রতিনিধি
| ফটো কার্ড

মৌলভীবাজারে বাঁশঝোপ থেকে দুটি এয়ারগান উদ্ধার
বাঁশঝোপ থেকে উদ্ধারকৃত এয়ারগান

মৌলভীবাজারের কমলগঞ্জে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় দুটি এয়ারগান উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার আদমপুর ইউনিয়নের পূর্ব জালালপুর গ্রামে এ অভিযান চালানো হয়।

এসআরবি-৯,সিপিসি-২,শ্রীমঙ্গল, মৌলভীবাজারের একটি আভিযানিক দল আদমপুর বাজার এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, পূর্ব জালালপুর গ্রামের একটি দোকানের পেছনে বাঁশঝোপের মধ্যে এয়ারগান রাখা রয়েছে। খবর পেয়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এসআরবির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করেন।

একপর্যায়ে একটি দোকানের পেছনে বাঁশঝোপের ভেতর সাদা প্লাস্টিকের বস্তায় মোড়ানো অবস্থায় দুটি এয়ারগান উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে উদ্ধার হওয়া অস্ত্রগুলোর সঙ্গে সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।

এসআরবি-৯-এর পক্ষ থেকে জানানো হয়েছে,উদ্ধার করা এয়ারগানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য উদ্ধার করা আলামত জিডিমূলে কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি-৯,সিলেটের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

মৌলভীবাজারে বাঁশঝোপ থেকে দুটি এয়ারগান উদ্ধার

প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

মৌলভীবাজারের কমলগঞ্জে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় দুটি এয়ারগান উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার আদমপুর ইউনিয়নের পূর্ব জালালপুর গ্রামে এ অভিযান চালানো হয়।

এসআরবি-৯,সিপিসি-২,শ্রীমঙ্গল, মৌলভীবাজারের একটি আভিযানিক দল আদমপুর বাজার এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, পূর্ব জালালপুর গ্রামের একটি দোকানের পেছনে বাঁশঝোপের মধ্যে এয়ারগান রাখা রয়েছে। খবর পেয়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এসআরবির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করেন।

একপর্যায়ে একটি দোকানের পেছনে বাঁশঝোপের ভেতর সাদা প্লাস্টিকের বস্তায় মোড়ানো অবস্থায় দুটি এয়ারগান উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে উদ্ধার হওয়া অস্ত্রগুলোর সঙ্গে সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।

এসআরবি-৯-এর পক্ষ থেকে জানানো হয়েছে,উদ্ধার করা এয়ারগানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য উদ্ধার করা আলামত জিডিমূলে কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি-৯,সিলেটের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream