রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
Bangla FM

সুনামগঞ্জে পৃথক ডোবা থেকে নারী ও যুবকের মরদেহ উদ্ধার

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

সুনামগঞ্জে পৃথক ডোবা থেকে নারী ও যুবকের মরদেহ উদ্ধার
প্রতীকি ছবি

সুনামগঞ্জে পৃথক দুটি ডোবা থেকে এক নারী ও এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়ন ও শান্তিগঞ্জ উপজেলার কুতুবপুরে মরদেহ দুটি উদ্ধার করা হয়। সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের একটি ডোবায় ভাসমান অবস্থায় খাইরুন নেছা (৬৫) নামে এক বৃদ্ধার মরদেহ দেখতে পান স্থানীয়রা।

 তিনি দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের মৃত মনফর আলীর স্ত্রী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার ও মৃত্যুর কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করে। অন্যদিকে, শান্তিগঞ্জ উপজেলার কুতুবপুর শ্মশানঘাট সংলগ্ন কৃষ্ণতলা ডোবা থেকে সুমন দত্ত (৩৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তিনি জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের কালিপুর গ্রামের প্রয়াত গুরুসদয় দত্তের ছেলে। গত শুক্রবার থেকে তিনি নিখোঁজ ছিলেন। রোববার সকালে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে। পৃথক দুই ঘটনায় মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্ত ও তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

সুনামগঞ্জে পৃথক ডোবা থেকে নারী ও যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সুনামগঞ্জে পৃথক দুটি ডোবা থেকে এক নারী ও এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়ন ও শান্তিগঞ্জ উপজেলার কুতুবপুরে মরদেহ দুটি উদ্ধার করা হয়। সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের একটি ডোবায় ভাসমান অবস্থায় খাইরুন নেছা (৬৫) নামে এক বৃদ্ধার মরদেহ দেখতে পান স্থানীয়রা।

 তিনি দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের মৃত মনফর আলীর স্ত্রী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার ও মৃত্যুর কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করে। অন্যদিকে, শান্তিগঞ্জ উপজেলার কুতুবপুর শ্মশানঘাট সংলগ্ন কৃষ্ণতলা ডোবা থেকে সুমন দত্ত (৩৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তিনি জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের কালিপুর গ্রামের প্রয়াত গুরুসদয় দত্তের ছেলে। গত শুক্রবার থেকে তিনি নিখোঁজ ছিলেন। রোববার সকালে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে। পৃথক দুই ঘটনায় মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্ত ও তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream