ব্রিকস সম্মেলনে বিশ্বনেতাদের শুধুই নিরামিষ খাওয়াল ভারত, অংশ নেয়নি চীন ও সংযুক্ত আরব আমিরাতের শীর্ষ নেতারা।
দিল্লিতে চলমান ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতা ও প্রতিনিধিদের জন্য শুধুই সবজি পরিবেশন করেছে ভারত। এই মেনুতে উঠে এসেছে ভারতের বিভিন্ন অঞ্চলের নানা পদ, তবে তাতে কোনো প্রকার আমিষের উপস্থিতি ছিল না একেবারেই।
মেনুতে ভারতীয় বিশেষ পদের সঙ্গে ছিল আন্তর্জাতিক খাবারও, সেখানেও অনুপস্থিত ছিল আমিষ। বাহারি নামে বিশ্বনেতাদের সামনে পরিবেশন করা হয় পনির, কিডনি বিন্স, ডাল, আলু ও পালং শাকের কিছু পদ।
আন্তর্জাতিক খাবারও দেওয়া হয় তাদের সামনে। সেখানে ছিল পেন্নে আল পোমোদোরো এ পান্না, পার্ল মিলেট, হ্যারিকট বিনস আর সাইট্রাস পার্সলে ড্রেসিংয়ে ঝলসানো লঙ্কা, এবং বেকড ভেজ ও গ্রাটাঁ। মূল পদের সঙ্গে ছিল পাঁপড় ও সালাদের মতো হালকা এবং চিরাচরিত সাইড ডিশ।
সম্মেলনের প্রথম রাতে চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয় ও সংযুক্ত আরব আমিরাতের ক্রাউন প্রিন্স শেখ খালেদ বিন মোহাম্মদ এই নিরামিষ ভোজ এ অংশ নেননি।
মতামত