রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
Bangla FM

তিন তারকা, তিন অনুভূতি, এক ‘লাভ স্টোরিস’

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
| ফটো কার্ড

তিন তারকা, তিন অনুভূতি, এক ‘লাভ স্টোরিস’
তিন তারকা, তিন অনুভূতি, এক ‘লাভ স্টোরিস’

এবার দেখা মিলতে যাচ্ছে একই নাটকে এ সময়ের আলোচিত তিন তারকা সাদনিমা বিনতে নোমান, সারিকা সাবাহ ও মারিয়া শান্তর। যেখানে এ তিন তারকার ভিন্ন রকম ভালোবাসার গল্প তুলে ধরা হচ্ছে। নাটকের নাম ‘লাভ স্টোরিস’। ‘নীল সুখ’-এর পর আরও একবার ভালোবাসার গল্প পর্দায় তুলে ধরতে নাটকটি নির্মাণ করেছেন নন্দিত পরিচালক ভিকি জাহেদ।

এতে মারিয়া শান্তকে তিনি উপস্থাপন করেছেন তানিয়া নামের এক তরুণীর চরিত্রে। যে দমবন্ধকর জীবনে প্রতিনিয়ত কী যেন একটি সুর খুঁজে বেড়াচ্ছে। সাদনিমা বিনতে নোমানের অভিনীত রূপা চরিত্রটিতে দেখা যাবে জীবনের ঘাত-প্রতিঘাতে এ উপলদ্ধি করতে যে, সব আগন্তুক ভালোবাসা বয়ে আনে না, কারও আগমনে থাকে ভয়, কৌতূহল আর অজানা দুশ্চিন্তা।

অন্যদিকে সারিকা সাবাহর পর্দায় তুলে ধরা নাযাহ চরিত্রটির হাসিখুশি চেহারার পেছনে লুকিয়ে রাখা হয়েছে মন ভাঙার এক গল্প। এ তিনটি অভিনয়চরিত্র একেবারে নতুন বলে স্বীকার করেছেন মারিয়া, সাদনিমা ও সারিকা।  তাদের কথায়, ভিকি জাহেদের কাজ অন্য সবার চেয়ে একেবারে আলাদা। ভালোবাসার গল্প নিয়ে কাজ করার ক্ষেত্রেও তাঁর বাছবিচারও চমকে দেওয়ার মতো। যে কারণে এ কাজটি নিয়ে তারা প্রচণ্ড আশাবাদী।

এ সময়ের আলোচিত তিনি তারকা সাদনিমা বিনতে নোমান, সারিকা সাবাহ ও মারিয়া শান্ত ছাড়াও ‘লাভ স্টোরিস’-এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন প্রান্তর দস্তিদার, সাদ নাওভী, ইয়ামিন প্রমুখ। 

অভিনেতা-অভিনেত্রীদের কথায়, যেকোনো কাহিনি ও চরিত্র উপস্থাপনে ভিকি জাহেদ বারবার নতুনত্ব তুলে ধরার চেষ্টা করে আসছেন। যদিও ডার্ক থ্রিলার, মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব আর রহস্যময় গল্প এই নির্মাতার নাটক, টেলিছবিতে প্রাধান্য পেয়ে আসছে। ‘চিহ্ন’, ‘শব্দপ্রেম’, ‘তিথিডোর’, ‘কুয়াশা’, ‘ইরিনা’, ‘বাঁচিবার হলো তার সাধ’, ‘কাজলের দিনরাত্রি’, ‘দ্বিতীয় সূচনা’, ‘সেদিন ছিল শুক্রবার’, ‘খোয়াবনামা’, ‘অন্ধ বালক’, ‘প্রাকৃতজন’, ‘কালো বরফ’, ‘চোখ’, ‘মাজনু’, ‘ছন্দপতন’, ‘লাভারস ফুডভ্যান’, ‘কায়কোবাদ’, ‘চরের মাস্টার’, ‘ভুলজন্ম’, ‘পুনর্জন্ম’, ‘জন্মদাগ’, ‘চিরকাল আজ’ থেকে শুরু করে এ নির্মাতার অন্য কাজগুলোর দিকে নজর দিলে তার প্রমাণ মেলে। 

এবার সেই জায়গা থেকে একটু সরে এসে নতুনভাবে উপস্থাপনের চেষ্টা করেছেন ভিকি জাহেদ। 

‘লাভ স্টোরিস’ নিয়ে নির্মাতাদের ভাষ্য, মহাকালের কাছে মানুষের সবচেয়ে বড় অহংকার তার প্রেম, আবার সবচেয়ে বড় পরাজয়ও তার প্রেম! নিয়তি আর অনুভূতির এক জটিল গোলকধাঁধায় পথ হারানোর এক গল্প নিয়ে নির্মাণ করা হয়েছে ভিন্নধাঁচের এ নাটকটি; যা দর্শকমনে দারুণভাবে ছাপ ফেলবে বলে আশা করছেন তারা। নাটকটি দর্শকের জন্য কে এস এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রযোজক মুহামাদ কামরুজ্জামান।

বিষয় : মারিয়া শান্ত সারিকা সাবাহ সাদনিমা বিনতে নোমান

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

তিন তারকা, তিন অনুভূতি, এক ‘লাভ স্টোরিস’

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream