বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

সিরাজদিখানে ১১ দলীয় জোটের লংমার্চের সমর্থনে জামায়াতের স্বাগত মিছিল

‎১১ দলীয় ঐক্যের ৩১ অক্টোবর ঢাকা-খুলনা-কুষ্টিয়া অভিমুখী লংমার্চ কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে মুন্সীগঞ্জের সিরাজদিখানে স্বাগত মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখা।

‎বুধবার (২৮ অক্টোবর) বাদ আছর উপজেলার গোয়ালবাড়ী মোড় থেকে মিছিলটি শুরু হয়ে আল-হেরা মাদ্রাসা পর্যন্ত গিয়ে শেষ হয়। এতে জামায়াতের স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।

‎মিছিলের আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মুন্সীগঞ্জ জেলা শাখার সেক্রেটারি মো. মুজিবুর রহমান। এতে সভাপতিত্ব করেন সিরাজদিখান উপজেলা জামায়াতের আমির মো. কবির হোসাইন। সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. ওয়াশিম মিয়া।

‎এ সময় বক্তারা ১১ দলীয় ঐক্যের লংমার্চ কর্মসূচির প্রতি সমর্থন ও সংহতি প্রকাশ করেন। মিছিলে জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

সিরাজদিখানে ১১ দলীয় জোটের লংমার্চের সমর্থনে জামায়াতের স্বাগত মিছিল

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image

‎১১ দলীয় ঐক্যের ৩১ অক্টোবর ঢাকা-খুলনা-কুষ্টিয়া অভিমুখী লংমার্চ কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে মুন্সীগঞ্জের সিরাজদিখানে স্বাগত মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখা।

‎বুধবার (২৮ অক্টোবর) বাদ আছর উপজেলার গোয়ালবাড়ী মোড় থেকে মিছিলটি শুরু হয়ে আল-হেরা মাদ্রাসা পর্যন্ত গিয়ে শেষ হয়। এতে জামায়াতের স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।

‎মিছিলের আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মুন্সীগঞ্জ জেলা শাখার সেক্রেটারি মো. মুজিবুর রহমান। এতে সভাপতিত্ব করেন সিরাজদিখান উপজেলা জামায়াতের আমির মো. কবির হোসাইন। সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. ওয়াশিম মিয়া।

‎এ সময় বক্তারা ১১ দলীয় ঐক্যের লংমার্চ কর্মসূচির প্রতি সমর্থন ও সংহতি প্রকাশ করেন। মিছিলে জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream