নীলফামারীর ডোমার উপজেলার গোমনাতি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার বিকেলে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর অধীনস্থ গোমনাতি বিওপির সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ১০ সেপ্টেম্বর বিকেল আনুমানিক ৪টা ১০ মিনিটে সীমান্ত পিলার ৭৮৯/৪-এস থেকে প্রায় ৬০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে কয়েকজন চোরাকারবারী পালানোর চেষ্টা করলে টহলদল ধাওয়া করে মো. লেবু ইসলাম (৫০) নামে একজনকে আটক করে। তিনি ডোমার উপজেলার উত্তর গোমনাতি গ্রামের বাসিন্দা। তবে তার সঙ্গে থাকা আরও চারজন পালিয়ে যেতে সক্ষম হয়।
পরে আটক ব্যক্তির দেহ তল্লাশি করে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি বাটন মোবাইল ফোন এবং একটি সিম কার্ড জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৪৬ হাজার ৪০০ টাকা।
রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) জানায়, আটক ব্যক্তি ও জব্দকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ডোমার থানায় হস্তান্তরের করা হয়েছে । একই সঙ্গে পলাতক চার চোরাকারবারীকে শনাক্ত ও আটকের লক্ষ্যে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।
ডোমার থানার অফিসার ইনচার্জ হাবিবুল্লাহর জানান গোমনাতি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য সহ একজনকে আটক করেছে । ইতিমধ্যে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আজকের মধ্যেই থাকে আদালতে প্রেরণ করা হবে । তিনি আরও বলেন মাদক ও জুয়ার বিরুদ্ধে ডোমার থানার অভিযান অব্যাহত রয়েছে ।
মতামত