শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
Bangla FM

​কুমিল্লার ব্রাহ্মণপাড়া কুকুরের কামড়ে শিশুসহ আহত ৫

প্রতীকি ছবি

​কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পাগলা কুকুরের কামড়ে তিন শিশুসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার সিদলাই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মধ্য সিদলাই গ্রামে এ ঘটনা ঘটে।

​আহত শিশুদের মধ্যে রয়েছে মধ্য সিদলাই গ্রামের রিপন মিয়ার ছেলে মো. আলিফা ইসলাম (৫), কামরুল হাসানের ছেলে মো. হামিম (৫) এবং শরিফুল ইসলামের ছেলে মো. তানভির (৩ বছর ৬ মাস)। আহত অন্য দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

​স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে নিজ বাড়ির আঙিনায় খেলাধুলার সময় হঠাৎ একটি পাগলা কুকুর এসে শিশুদের আক্রমণ করে। সিদলাই ৭ নম্বর ওয়ার্ডের প্রত্যক্ষদর্শী আব্দুল হক জানান, পাগলা কুকুরটি হঠাৎ দৌড়ে এসে দেখতে দেখতে বেশ কয়েকজনকে কামড়ানোর চেষ্টা করে। একপর্যায়ে অন্তত পাঁচজনকে কামড়ে জখম করে কুকুরটি পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

​ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জানান, কুকুরের কামড়ে আহত হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে চারজন চিকিৎসা নিতে এসেছিলেন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

​কুমিল্লার ব্রাহ্মণপাড়া কুকুরের কামড়ে শিশুসহ আহত ৫

প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

​কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পাগলা কুকুরের কামড়ে তিন শিশুসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার সিদলাই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মধ্য সিদলাই গ্রামে এ ঘটনা ঘটে।

​আহত শিশুদের মধ্যে রয়েছে মধ্য সিদলাই গ্রামের রিপন মিয়ার ছেলে মো. আলিফা ইসলাম (৫), কামরুল হাসানের ছেলে মো. হামিম (৫) এবং শরিফুল ইসলামের ছেলে মো. তানভির (৩ বছর ৬ মাস)। আহত অন্য দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

​স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে নিজ বাড়ির আঙিনায় খেলাধুলার সময় হঠাৎ একটি পাগলা কুকুর এসে শিশুদের আক্রমণ করে। সিদলাই ৭ নম্বর ওয়ার্ডের প্রত্যক্ষদর্শী আব্দুল হক জানান, পাগলা কুকুরটি হঠাৎ দৌড়ে এসে দেখতে দেখতে বেশ কয়েকজনকে কামড়ানোর চেষ্টা করে। একপর্যায়ে অন্তত পাঁচজনকে কামড়ে জখম করে কুকুরটি পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

​ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জানান, কুকুরের কামড়ে আহত হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে চারজন চিকিৎসা নিতে এসেছিলেন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream