বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
Bangla FM

মাদক সেবনে বাধা দেওয়ায় এই হত্যাকাণ্ড বলে ধারণা

মুক্তাগাছায় শরীরে পেট্রল ঢেলে যুবককে পুড়িয়ে হত্যা

| ফটো কার্ড

মুক্তাগাছায় শরীরে পেট্রল ঢেলে যুবককে পুড়িয়ে হত্যা
ছবি: নিহত ফরহাদ হোসেন

ময়মনসিংহের মুক্তাগাছায় ফরহাদ হোসেন (৩৫) নামের এক যুবককে শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে নির্মমভাবে হত্যা করার অভিযোগ উঠেছে। অগ্নিদগ্ধ অবস্থায় বাঁচতে পাশে থাকা একটি জলাশয়ে লাফিয়ে পড়েও শেষ রক্ষা হয়নি তাঁর। 

চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবা (১০ সেপ্টেম্বর)  দুপুর সাড়ে ১২টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

এর আগে গত বুধবার রাত ১০টার দিকে মুক্তাগাছা পৌরসভার মধ্যহিস্যা এলাকায় এই হামলার শিকার হন ফরহাদ। নিহত ফরহাদ হোসেন ওই এলাকার আবদুস সাত্তারের ছেলে। তাঁর গ্রামের বাড়ি উপজেলার তারাটি ইউনিয়নের মৌশাদিয়া গ্রামে। পরিবারের দুই ভাই ও এক বোনের মধ্যে তিনি সবার বড় ছিলেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ফরহাদ পূর্বে কৃষি উদ্যোক্তা ছিলেন এবং পরবর্তীতে সিএনজিচালিত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। বেকার যুবকদের কর্মসংস্থানের দাবিতে সোচ্চার থাকা এই যুবক গত জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবেও এলাকায় প্রচার চালিয়েছিলেন। তাঁর বৃদ্ধ বাবা কর্মক্ষম না থাকায় ফরহাদই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।

পৌর শহরের মধ্যহিস্যা এলাকায় পরিত্যক্ত রাজবাড়ির পাশের একটি বাড়িতে পরিবার নিয়ে থাকতেন ফরহাদ। স্থানীয়দের মতে, ওই বাড়ির পাশে নিয়মিত মাদকসেবীদের আড্ডা বসত। সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ফরহাদ প্রায়ই তাদের সেখানে আড্ডা দিতে নিষেধ করতেন ও বাধা দিতেন। এলাকাবাসী ধারণা করছেন, এই বিরোধের জের ধরেই তাঁকে হত্যা করা হয়ে থাকতে পারে।

ঘটনার বিবরণে পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার রাতে বাড়ি থেকে বের হয়ে কিছুটা দূরে নির্জন স্থানে পৌঁছালে অজ্ঞাতনামা দুই দুর্বৃত্ত পেছন থেকে এসে ফরহাদের শরীরে পেট্রল ছিটায় এবং আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। অনভিপ্রেত এই অবস্থায় শরীরের আগুন নেভাতে তিনি দ্রুত পাশের একটি জলাশয়ে লাফ দেন। পরে তাঁর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে আজ দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

নিহত ব্যক্তির বাবা আবদুস সাত্তার বলেন, "ফরহাদ সামাজিক আন্দোলন ও মাদকের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিল। এসব নিয়ে স্থানীয় কিছু লোকের সঙ্গে তার বিরোধ তৈরি হয়েছিল। সেই শত্রুতার জেরে হয়তো তাকে এভাবে পুড়িয়ে মারা হয়েছে।"

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, মৃত্যুর আগে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফরহাদ পুলিশের কাছে পুরো ঘটনার বিবরণ দিয়ে গেছেন। ফরহাদ জানান, বাড়ি থেকে বের হয়ে নির্জন স্থানে পৌঁছালে এক ব্যক্তি পেছন থেকে পেট্রল ছিটায় এবং অপরজন আগুন ধরিয়ে দেয়। তবে হামলাকারীদের তিনি চিনতে পারেননি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

মুক্তাগাছায় শরীরে পেট্রল ঢেলে যুবককে পুড়িয়ে হত্যা

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream