বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
Bangla FM

সুনামগঞ্জে কয়লা আনতে ইউনূস নিহত

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

সুনামগঞ্জে কয়লা আনতে ইউনূস নিহত
প্রতীকি ছবি

বিশেষ প্রতিনিধি

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্তের মেঘালয় পাহাড়ের গুহা থেকে চোরাইপথে কয়লা আনতে গিয়ে ইউনূস আলী (২২) নামে এক বাংলাদেশি কয়লা শ্রমিক গুহার মাটি চাপা পড়ে নিহত হয়েছেন। নিহত ইউনুস আলী উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্ত লাগোয়া লালঘাট গ্রামের ছমির আলীর ছেলে।

‎জানা গেছে, বুধবার ভোরে ১০/১৫ জনের একটি শ্রমিকের দল কয়লা আনতে চারাগাঁও সীমান্ত দিয়ে গোপন পথে ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশ করে। একপর্যায়ে গুহার ভেতরে ঢুকে কয়লা কুড়ানোর সময় মাটি ধ্বসে চাপা পড়ে এবং সেখানেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পরিবার ও স্থানীয়দের সহযোগিতায় ইউনুস আলীর মরদেহ গুহার ভেতর থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসা হয়।

‎ঘটনার সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ বলেন, পুলিশ ঘটনাস্থলে আছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

সুনামগঞ্জে কয়লা আনতে ইউনূস নিহত

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বিশেষ প্রতিনিধি

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্তের মেঘালয় পাহাড়ের গুহা থেকে চোরাইপথে কয়লা আনতে গিয়ে ইউনূস আলী (২২) নামে এক বাংলাদেশি কয়লা শ্রমিক গুহার মাটি চাপা পড়ে নিহত হয়েছেন। নিহত ইউনুস আলী উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্ত লাগোয়া লালঘাট গ্রামের ছমির আলীর ছেলে।

‎জানা গেছে, বুধবার ভোরে ১০/১৫ জনের একটি শ্রমিকের দল কয়লা আনতে চারাগাঁও সীমান্ত দিয়ে গোপন পথে ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশ করে। একপর্যায়ে গুহার ভেতরে ঢুকে কয়লা কুড়ানোর সময় মাটি ধ্বসে চাপা পড়ে এবং সেখানেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পরিবার ও স্থানীয়দের সহযোগিতায় ইউনুস আলীর মরদেহ গুহার ভেতর থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসা হয়।

‎ঘটনার সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ বলেন, পুলিশ ঘটনাস্থলে আছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream