রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
Bangla FM

মালয়েশিয়াকে উড়িয়ে বাংলাদেশের বড় জয়

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

মালয়েশিয়াকে উড়িয়ে বাংলাদেশের বড় জয়
মালয়েশিয়াকে উড়িয়ে বাংলাদেশের বড় জয়

মিরপুরে মালয়েশিয়ার বিপক্ষে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়েছে স্বাগতিকরা। এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ এইচপি দল।

টস জিতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ১৫৮ রানে অলআউট হয় বাংলাদেশ। জাওয়াদ আবরারের ঝড়ো ব্যাটিংয়ে ভালো শুরু পেলেও মাঝের দিকে দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়ে এইচপি। শেষ দিকে অধিনায়ক এস এম মেহেরব হোসেনের ২২ বলে ৪০ রানের আগ্রাসী ইনিংসে লড়াইয়ের পুঁজি পায় বাংলাদেশ। জাওয়াদ করেন ১৮ বলে ২৮ রান, সাকলাইন ২৬ বলে ৩২। বাংলাদেশের ১৫৮ রানের জবাবে মাত্র ৬৯ রানেই গুটিয়ে যায় মালয়েশিয়া। তাদের হয়ে বিজয় উনি ৩ উইকেট নেন।

জয়ের জন্য ১৫৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় মালয়েশিয়া। ইনিংসের প্রথম বলেই নাজমুল সাকিবকে বোল্ড করে ফেরান আবু হায়দার রনি। এরপর আসলাম খান বিন মালিকও ৫ বলে কোনো রান না করে ফিরে গেলে চাপে পড়ে সফরকারীরা।

তিন নম্বরে নেমে কিছুটা প্রতিরোধ গড়েন আহমেদ আকীল ওয়াহিদ। ২৫ বলে ২৯ রান করেন তিনি। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকায় মালয়েশিয়ার রান তোলার গতি থেমে যায়। ১০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ছিল মাত্র ৪২ রান। 

এরপর মোহাম্মদ আমির আজিম ও বিজয় উনি কিছুটা লড়াইয়ের চেষ্টা করেন। বিজয় ১৫ বলে ১৪ রান করে আবদুল গাফফার সাকলাইনের শিকার হন। আর আমির আজিম ২২ বলে ১৫ রান করে ফেরেন মোহাম্মদ রুবেল হাসানের বলে। ৬৩ রানের মধ্যে ৮ উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় মালয়েশিয়া। শেষ পর্যন্ত ১৬ ওভারে মাত্র ৬৯ রানে অলআউট হয় তারা। ফলে ৮৯ রানের বড় জয় পায় বাংলাদেশ এইচপি।

সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি আগামী ১০ আগস্ট, সোমবার, মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ২টায় অনুষ্ঠিত হবে। 

বিষয় : মালয়েশিয়া টি-টোয়েন্টি বাংলাদেশ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

মালয়েশিয়াকে উড়িয়ে বাংলাদেশের বড় জয়

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image

মিরপুরে মালয়েশিয়ার বিপক্ষে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়েছে স্বাগতিকরা। এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ এইচপি দল।

টস জিতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ১৫৮ রানে অলআউট হয় বাংলাদেশ। জাওয়াদ আবরারের ঝড়ো ব্যাটিংয়ে ভালো শুরু পেলেও মাঝের দিকে দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়ে এইচপি। শেষ দিকে অধিনায়ক এস এম মেহেরব হোসেনের ২২ বলে ৪০ রানের আগ্রাসী ইনিংসে লড়াইয়ের পুঁজি পায় বাংলাদেশ। জাওয়াদ করেন ১৮ বলে ২৮ রান, সাকলাইন ২৬ বলে ৩২। বাংলাদেশের ১৫৮ রানের জবাবে মাত্র ৬৯ রানেই গুটিয়ে যায় মালয়েশিয়া। তাদের হয়ে বিজয় উনি ৩ উইকেট নেন।

জয়ের জন্য ১৫৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় মালয়েশিয়া। ইনিংসের প্রথম বলেই নাজমুল সাকিবকে বোল্ড করে ফেরান আবু হায়দার রনি। এরপর আসলাম খান বিন মালিকও ৫ বলে কোনো রান না করে ফিরে গেলে চাপে পড়ে সফরকারীরা।

তিন নম্বরে নেমে কিছুটা প্রতিরোধ গড়েন আহমেদ আকীল ওয়াহিদ। ২৫ বলে ২৯ রান করেন তিনি। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকায় মালয়েশিয়ার রান তোলার গতি থেমে যায়। ১০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ছিল মাত্র ৪২ রান। 

এরপর মোহাম্মদ আমির আজিম ও বিজয় উনি কিছুটা লড়াইয়ের চেষ্টা করেন। বিজয় ১৫ বলে ১৪ রান করে আবদুল গাফফার সাকলাইনের শিকার হন। আর আমির আজিম ২২ বলে ১৫ রান করে ফেরেন মোহাম্মদ রুবেল হাসানের বলে। ৬৩ রানের মধ্যে ৮ উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় মালয়েশিয়া। শেষ পর্যন্ত ১৬ ওভারে মাত্র ৬৯ রানে অলআউট হয় তারা। ফলে ৮৯ রানের বড় জয় পায় বাংলাদেশ এইচপি।

সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি আগামী ১০ আগস্ট, সোমবার, মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ২টায় অনুষ্ঠিত হবে। 

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream