জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় গত এক মাসে মাদক-সংশ্লিষ্ট বিভিন্ন অপরাধে ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আক্কেলপুর থানা সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদক ব্যবসা ও মাদক সেবনের অভিযোগ রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- পৌরসভার রাজকান্দা গ্রামের গোপাল চৌধুরীর ছেলে শ্যামল চৌধুরী (৪১), তিলকপুরের গিলাকুড়ি গ্রামের মৃত আব্দুল কাশেমের ছেলে ইকবাল হোসেন রনি (৩১), পূর্ব রুকিন্দীপুর গ্রামের নারায়ণ চৌহানের ছেলে সুজন চৌহান (৩৫), জামালপুর গ্রামের মৃত শ্যামল চন্দ্রের ছেলে সুজন কুমার (৪০), গন্ডিমসারা হরিপুর গ্রামের হাফিজার রহমানের ছেলে হারুনুর রশিদ (৪২), গোপীনাথপুর রথপাড়ার তাছির সাখিদারের ছেলে আব্দুস ছোবাহান (৩২), মোহনপুর বাঘাপাড়া গ্রামের গয়ের আলীর ছেলে শহিদুল ইসলাম (৪৫), রামশালা শিমুলতলী গ্রামের খলিলুর রহমানের ছেলে গোলাম রব্বানী (৩২), কয়া শোবলা গ্রামের মনতাজ ফকিরের ছেলে সাদ্দাম হোসেন (৩৬), গুডুম্বা গ্রামের আফসার মণ্ডলের ছেলে সোহাগ হোসেন (২৬), অনন্তপুর গ্রামের এনামুল হকের ছেলে সাকিব হোসেন (২৭), শ্রীগালদীঘি গ্রামের মৃত আবু বক্করের ছেলে সাগর (২৯), নূরনগর গ্রামের ময়নুলের ছেলে টুটুল (২৯), হস্তাবসন্তপুর গ্রামের কুদ্দুসের ছেলে মুক্তার (৪৫), বদলগাছী উপজেলার মজিবর রহমানের ছেলে শুভ (৩৮) এবং চকসুকদেবপুর গ্রামের মৃত আব্দুল মণ্ডলের ছেলে শওকত হোসেন (৩৬)।
আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন রেজা রূপালী বাংলাদেশকে বলেন, মাদক সমাজের জন্য একটি ভয়াবহ ব্যাধি। এ অপরাধ নির্মূলে পুলিশের পাশাপাশি সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন। জনসাধারণের সহযোগিতা পেলে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা সম্ভব হবে। গ্রেপ্তারকৃতরা সবাই মাদক-সংশ্লিষ্ট কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মতামত