জামালপুরে পৃথক ২টি সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১০ জন। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ নাজমুস সাকিব।
নিহত ব্যাক্তিরা হলেন-জামালপুর সদর উপজেলার বাইটকামারি গ্রামের ইউনুছ আলীর ছেলে আলাল উদ্দিন(৬০). তুলসিপুর সেগুয়া গ্রামের আতাহার আলীর ছেলে মকবুল হোসেন(৬৫), বাইটকারী গ্রামের ফরিদুল ইসলামের ছেলে সাদ্দাম হোসেন(৫০)। এ দুর্ঘটনায় মোট ৪ জন মারা গেছে। তবে ১ জনের পরিচয় মিলেনি। আহত হয়েছে কমপক্ষে ১০ জন। এ ছাড়ও জেলার মাদাগঞ্জ উপজেলায় পৃথব ঘটনায় অটোরিক্সার ধাক্কায় মমতাজ পাগলা (৫০) নামে এক ব্যাক্তি মারা গেছে।
সোমবার ( ৩১ আগস্ট) দিবাগত রাত ৮ ঘটিকার সময় সদর থানা এলাকার জামালপুর- ময়মনসিংহ মহা সড়কের লাহিড়িকান্দায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মারা যায় ৪ জন। একই দিন একই সময় মাদারগঞ্জ-জামালপুর সড়কে অটোরিক্সার ধাক্কায় মারা যায় আরও ১ জন। সোমবারের ২টি পৃথক সড়ক দুর্ঘটনায় জামালপুর জেলায় মোট ৫ জন নিহত হয়।
পুলিশ জানায়, জামালপুর শহর থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী রাজিব পরিবহন ও বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। নিয়ন্ত্রন হারিয়ে রাজিব পরিবহন উল্টে গিয়ে ইজিবাইকের উপর পড়ে। এ ঘটনায় দুই পরিবহনের যাত্রীরা চাপা পড়ে। ঘটনাস্থলেই ৪ জন মারা যায়। আহত হয় কমপক্ষে ১০ জন। পৃথক ঘটনায় জামালপুরের মাদাগঞ্জে জামালপুর-মাদারগঞ্জ সড়কে অটোরিক্সার ধাক্কায় আরও ১ জনের মৃত্যু হয়।
জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ নাজমুস সাকিব বলেন, মৃত ব্যাক্তিদের পরিচয় সনাক্ত হওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। আইনগত ব্যবস্থা চলমান আছে।
মতামত