রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

কৃষকদের জিম্মি করে কৃষিপণ্য কিনলে কঠোর ব্যবস্থা: আইনমন্ত্রী

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

কৃষকদের জিম্মি করে কৃষিপণ্য কিনলে কঠোর ব্যবস্থা: আইনমন্ত্রী
শৈলকুপা বাজার পরিদর্শনে আইনমন্ত্রী মো: আসাদুজ্জামান |নয়া দিগন্ত

বাজারে কৃষকদের আনা কৃষিপণ্য ব্যবসায়ীদের সিন্ডিকেট কিংবা কৃষকদের ‘জিম্মি’ করে কেনার অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

শনিবার সকালে ঝিনাইদহের শৈলকুপা বাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, কৃষকের বাজারে আনা পণ্যে ‘ধলতা’ ও ‘তোলা’র নামে প্রতি মণে প্রায় ৫ কেজি পর্যন্ত অতিরিক্ত কেটে নেওয়ার অভিযোগ রয়েছে। তবে সরকারিভাবে ৪০ কেজিতে এক মণ কৃষিপণ্য বিক্রির নির্দেশনা রয়েছে। শৈলকুপা বাজারে প্রতি মণে ২ কেজি ধলতা নেওয়া হতো বলে তিনি জানতে পেরেছেন। বিষয়টি ইতোমধ্যে বন্ধ করা হয়েছে।

তিনি জানান, এ ঘটনায় দুই ব্যক্তিকে জরিমানা এবং একজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। কৃষকের কাছ থেকে ৪০ কেজির বেশি পণ্যের জন্য ব্যবসায়ীরা অতিরিক্ত কিছু নিচ্ছে কি না, তা সরেজমিনে খতিয়ে দেখতে তিনি বাজার পরিদর্শনে এসেছেন।

আইনমন্ত্রী আরও বলেন, কৃষিপণ্য কেনার সময় ব্যবসায়ীরা অতিরিক্ত ধলতা নিলে কিংবা কোনো ধরনের সিন্ডিকেট করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, ‘কৃষকের প্রতিটি পণ্যের সঙ্গে মিশে আছে তার শরীরের ঘামের গন্ধ। এই সরকার কৃষিবান্ধব সরকার। তাই কৃষকের কাছ থেকে পণ্য কেনার সময় ব্যবসায়ীরা কোনো ধরনের হয়রানি করতে পারবেন না।’

এ বিষয়ে বাজার কমিটির সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান আইনমন্ত্রী।

বিষয় : কৃষি কৃষি কৃষক আইনমন্ত্রী

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

কৃষকদের জিম্মি করে কৃষিপণ্য কিনলে কঠোর ব্যবস্থা: আইনমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image

বাজারে কৃষকদের আনা কৃষিপণ্য ব্যবসায়ীদের সিন্ডিকেট কিংবা কৃষকদের ‘জিম্মি’ করে কেনার অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

শনিবার সকালে ঝিনাইদহের শৈলকুপা বাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, কৃষকের বাজারে আনা পণ্যে ‘ধলতা’ ও ‘তোলা’র নামে প্রতি মণে প্রায় ৫ কেজি পর্যন্ত অতিরিক্ত কেটে নেওয়ার অভিযোগ রয়েছে। তবে সরকারিভাবে ৪০ কেজিতে এক মণ কৃষিপণ্য বিক্রির নির্দেশনা রয়েছে। শৈলকুপা বাজারে প্রতি মণে ২ কেজি ধলতা নেওয়া হতো বলে তিনি জানতে পেরেছেন। বিষয়টি ইতোমধ্যে বন্ধ করা হয়েছে।

তিনি জানান, এ ঘটনায় দুই ব্যক্তিকে জরিমানা এবং একজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। কৃষকের কাছ থেকে ৪০ কেজির বেশি পণ্যের জন্য ব্যবসায়ীরা অতিরিক্ত কিছু নিচ্ছে কি না, তা সরেজমিনে খতিয়ে দেখতে তিনি বাজার পরিদর্শনে এসেছেন।

আইনমন্ত্রী আরও বলেন, কৃষিপণ্য কেনার সময় ব্যবসায়ীরা অতিরিক্ত ধলতা নিলে কিংবা কোনো ধরনের সিন্ডিকেট করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, ‘কৃষকের প্রতিটি পণ্যের সঙ্গে মিশে আছে তার শরীরের ঘামের গন্ধ। এই সরকার কৃষিবান্ধব সরকার। তাই কৃষকের কাছ থেকে পণ্য কেনার সময় ব্যবসায়ীরা কোনো ধরনের হয়রানি করতে পারবেন না।’

এ বিষয়ে বাজার কমিটির সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান আইনমন্ত্রী।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream