সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
Bangla FM

বাফুফেকে একগুচ্ছ শর্ত দিয়েছে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
| ফটো কার্ড

বাফুফেকে একগুচ্ছ শর্ত দিয়েছে ব্রাজিল
বাফুফেকে একগুচ্ছ শর্ত দিয়েছে ব্রাজিল

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ঢাকায় বাংলাদেশের সঙ্গে খেলতে আগ্রহ দেখিয়েছে। ঢাকার জাতীয় স্টেডিয়ামে আগামী ৬ অক্টোবর জামাল ভুঁইয়াদের বিপক্ষে খেলতে আগ্রহী সেলেসাওরা। তবে বেশ কিছু শর্ত  তারা বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে)।

দেশের বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের খবরে বলা হয়েছে, ব্রাজিলের প্রস্তাব অনুযায়ী কলকাতায় ভারতের বিপক্ষে ম্যাচ খেলার পর পুরো দলকে ঢাকা নিয়ে আসার বিমান খরচ বহন করতে হবে বাংলাদেশকে।

শুধু বিমানভাড়া নয়, বাংলাদেশে অবস্থানের সময় ব্রাজিল দলের থাকা-খাওয়া ও যাতায়াতের খরচও বহন করতে হবে বাফুফেকে। এর মধ্যে রয়েছে জাতীয় দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের ব্যয়।

এমনকি ঢাকা থেকে ব্রাজিল ফিরে যাওয়ার ক্ষেত্রেও পুরো দলের বিমানভাড়ার একটি অংশ বহনের শর্ত রয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, বাংলাদেশ থেকে দুবাই পর্যন্ত তাদের যাত্রার খরচ বহন করতে হবে বাংলাদেশকে।

তবে ব্রাজিলকে ম্যাচ ফি বা কমার্শিয়াল কোনো অর্থ দিতে হবে কি না, সে বিষয়ে এখনো বিস্তারিত আলোচনা হয়নি। ফলে পুরো আয়োজনের মোট ব্যয় কত দাঁড়াবে, সেটিও এখনো চূড়ান্ত নয়।

বিষয় : ফুটবল ব্রাজিল ফুটবল দল বাফুফে বাংলাদেশ ফুটবল দল

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ২৪ আগস্ট ২০২৬

বাফুফেকে একগুচ্ছ শর্ত দিয়েছে ব্রাজিল

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ঢাকায় বাংলাদেশের সঙ্গে খেলতে আগ্রহ দেখিয়েছে। ঢাকার জাতীয় স্টেডিয়ামে আগামী ৬ অক্টোবর জামাল ভুঁইয়াদের বিপক্ষে খেলতে আগ্রহী সেলেসাওরা। তবে বেশ কিছু শর্ত  তারা বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে)।

দেশের বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের খবরে বলা হয়েছে, ব্রাজিলের প্রস্তাব অনুযায়ী কলকাতায় ভারতের বিপক্ষে ম্যাচ খেলার পর পুরো দলকে ঢাকা নিয়ে আসার বিমান খরচ বহন করতে হবে বাংলাদেশকে।

শুধু বিমানভাড়া নয়, বাংলাদেশে অবস্থানের সময় ব্রাজিল দলের থাকা-খাওয়া ও যাতায়াতের খরচও বহন করতে হবে বাফুফেকে। এর মধ্যে রয়েছে জাতীয় দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের ব্যয়।

এমনকি ঢাকা থেকে ব্রাজিল ফিরে যাওয়ার ক্ষেত্রেও পুরো দলের বিমানভাড়ার একটি অংশ বহনের শর্ত রয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, বাংলাদেশ থেকে দুবাই পর্যন্ত তাদের যাত্রার খরচ বহন করতে হবে বাংলাদেশকে।

তবে ব্রাজিলকে ম্যাচ ফি বা কমার্শিয়াল কোনো অর্থ দিতে হবে কি না, সে বিষয়ে এখনো বিস্তারিত আলোচনা হয়নি। ফলে পুরো আয়োজনের মোট ব্যয় কত দাঁড়াবে, সেটিও এখনো চূড়ান্ত নয়।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream