সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
Bangla FM

আবারও বিয়ের আলোচনায় প্রভা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
| ফটো কার্ড

আবারও বিয়ের আলোচনায় প্রভা

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা ব্যক্তিগত জীবন বরাবরই আড়ালে রাখতে পছন্দ করেন। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে মাঝেমধ্যেই প্রেম ও বিয়ে নিয়ে আলোচনা শুরু হয় তার বিভিন্ন ছবি, আবেগঘন পোস্ট ও রহস্যময় ক্যাপশনকে ঘিরে। এবারও তেমনই এক গুঞ্জনে নতুন করে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী।

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি খবর ছড়িয়ে পড়ে, যুক্তরাষ্ট্রে পরিচয় হওয়া নিজের চেয়ে কম বয়সি এক যুবককে বিয়ে করেছেন প্রভা। তবে এ দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। অন্যদিকে প্রভা নিজেই তার বিয়ের খবর অস্বীকার করে পুরো বিষয়টিকে গুজব বলে জানিয়েছেন।

প্রভার ব্যক্তিগত জীবন ও সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পোস্ট ঘিরে তার সম্পর্কের বিষয়টি নিয়ে নানা আলোচনা চলছে গত কয়েক মাস ধরে। এ সময়ে তিনি দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে অবস্থানের পাশাপাশি বিভিন্ন দেশেও ভ্রমণ করেছেন।

অনামিকায় আংটি পরা একটি ছবি চলতি বছরের এপ্রিলে প্রকাশ করেন প্রভা। পরে হাতে ফুল ও অনামিকায় হীরার আংটি পরা আরেকটি ছবি প্রকাশ করলে তার বাগদান নিয়ে নতুন করে গুঞ্জন শুরু হয়।

এর আগে জানুয়ারিতে এক ফেসবুক লাইভে বিয়ে ও বিচ্ছেদ প্রসঙ্গে কথা বলেন প্রভা। সেখানে নিজের ব্যক্তিগত জীবনে অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপের সমালোচনা করে তিনি বলেন, বিয়ে সম্পূর্ণ ব্যক্তিগত একটি বিষয়। জীবনে যা ঘটার, তা যথাসময়েই ঘটবে বলেও মন্তব্য করেন তিনি।

এরপর জুনে এক ভিডিও বার্তায় নারীদের বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে না জড়ানোর পরামর্শ দেন এই অভিনেত্রী। কোনো পুরুষ যদি দাবি করেন, তিনি দাম্পত্য জীবনে অসুখী অথবা শুধু সন্তানের কথা ভেবে স্ত্রীর সঙ্গে আছেন, তাহলে তার কথায় বিশ্বাস না করার পরামর্শ দেন প্রভা।

প্রভার ওই বক্তব্যের সময়টিও আলোচনায় আসে। কারণ, সে সময় এক জনপ্রিয় সেলিব্রিটি কার রিভিউয়ারের সঙ্গে তার প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। যদিও ওই সম্পর্কের বিষয়টি কখনো প্রকাশ্যে নিশ্চিত করেননি অভিনেত্রী।

জুনে নেপাল ভ্রমণের সময় প্রভার কয়েকটি ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দেয়। একটি ছবিতে ‘আই লাভ ইউ’ লেখা বেলুনের সামনে দেখা যায় তাকে। অন্য একটি ছবিতে এক পুরুষের হাতের দিকে নিজের হাত বাড়িয়ে রেখেছিলেন প্রভা। ওই ছবিতে ‘আই লাভ ইউ টু’ লেখা ছিল। পরে ছবিটি সরিয়ে নেন তিনি। তবে ওই ব্যক্তির পরিচয় কিংবা তার সঙ্গে সম্পর্কের বিষয়ে প্রকাশ্যে কিছু জানাননি অভিনেত্রী।

গত ৩১ জুলাইও একটি আবেগঘন পোস্ট দেন প্রভা। সেখানে তিনি লেখেন, ‘এখনো তোমাকে ছাড়া দিন কাটছে এবং আবার দেখা হওয়ার দিন গুনছি।’ তবে পোস্টে ‘তুমি’ বলতে কাকে বোঝানো হয়েছে, তা স্পষ্ট করেননি তিনি।

তবে গণমাধ্যমে নিজের বিয়ের খবর সরাসরি অস্বীকার করেন অভিনেত্রী। একই সঙ্গে তৃতীয় বিয়ের পুরো বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দেন তিনি।

বিষয় : সাদিয়া জাহান প্রভা

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ২৪ আগস্ট ২০২৬

আবারও বিয়ের আলোচনায় প্রভা

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream