শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩
Bangla FM

তৃতীয় সন্তানের গুঞ্জনে কারিনা-সাইফ

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
| ফটো কার্ড

তৃতীয় সন্তানের গুঞ্জনে কারিনা-সাইফ
তৃতীয় সন্তানের গুঞ্জনে কারিনা-সাইফ

আবারও কি মা হতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান? নেটদুনিয়ায় তৃতীয় সন্তানের আগমন ঘিরে স্বামী সাইফ আলি খানের সঙ্গে এমনই জল্পনা ছড়িয়ে পড়েছে। তবে অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্রের দাবি, কারিনা অন্তঃসত্ত্বা নন।

একটি ভিডিওকে কেন্দ্র করে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কারিনার এই গুঞ্জনের সূত্রপাত। ভিডিওতে দেখা যায়, কয়েকজন সহকর্মীর সঙ্গে গাড়ির দিকে হেঁটে যাচ্ছেন অভিনেত্রী। এ সময় তার এক সহযোগী ছাতা ধরে কারিনার সামনে হাঁটছিলেন।

নেটিজেনদের একাংশের ভিডিওটি দেখেই ধারণা, কারিনা ছাতার আড়ালে নিজের ‘বেবি বাম্প’ লুকানোর চেষ্টা করছেন। এরপরই মুহূর্তের মধ্যে তার অন্তঃসত্ত্বা হওয়ার খবর ছড়িয়ে পড়ে।

তবে কারিনার ঘনিষ্ঠ একটি সূত্র এই জল্পনাকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। তাদের দাবি, মোটেও অন্তঃসত্ত্বা নন  অভিনেত্রী। ক্যামেরার বিশেষ কোণ, পোশাকের ধরন কিংবা সাম্প্রতিক ছুটিতে খাওয়াদাওয়ার কারণে তাকে কিছুটা ভিন্ন দেখাতে পারে। তাই ভিডিওতে ছাতা ব্যবহারের ঘটনাকে অন্তঃসত্ত্বা হওয়ার প্রমাণ হিসেবে দেখার সুযোগ নেই।

সাইফ-কারিনা দম্পতির ঘরে এরই মধ্যে দুই সন্তান তৈমুর ও জেহ। গত ১৬ আগস্ট সাইফ আলি খানের ৫৬তম জন্মদিন উপলক্ষে পরিবারসহ সমুদ্রসৈকতে ছুটি কাটিয়ে ফিরেছেন তারা।

এর আগে, এক সাক্ষাৎকারে কারিনা জানিয়েছিলেন, সাইফ ষাটোর্ধ্ব বয়সে আবার বাবা হন, এমনটা তিনি চান না। দুই সন্তানকে নিয়ে বর্তমানে বেশ গুছিয়েই সংসার করছেন এই তারকা দম্পতি।

বিষয় : কারিনা কাপুর খান সাইফ আলি খান

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ২২ আগস্ট ২০২৬

তৃতীয় সন্তানের গুঞ্জনে কারিনা-সাইফ

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

আবারও কি মা হতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান? নেটদুনিয়ায় তৃতীয় সন্তানের আগমন ঘিরে স্বামী সাইফ আলি খানের সঙ্গে এমনই জল্পনা ছড়িয়ে পড়েছে। তবে অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্রের দাবি, কারিনা অন্তঃসত্ত্বা নন।

একটি ভিডিওকে কেন্দ্র করে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কারিনার এই গুঞ্জনের সূত্রপাত। ভিডিওতে দেখা যায়, কয়েকজন সহকর্মীর সঙ্গে গাড়ির দিকে হেঁটে যাচ্ছেন অভিনেত্রী। এ সময় তার এক সহযোগী ছাতা ধরে কারিনার সামনে হাঁটছিলেন।

নেটিজেনদের একাংশের ভিডিওটি দেখেই ধারণা, কারিনা ছাতার আড়ালে নিজের ‘বেবি বাম্প’ লুকানোর চেষ্টা করছেন। এরপরই মুহূর্তের মধ্যে তার অন্তঃসত্ত্বা হওয়ার খবর ছড়িয়ে পড়ে।

তবে কারিনার ঘনিষ্ঠ একটি সূত্র এই জল্পনাকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। তাদের দাবি, মোটেও অন্তঃসত্ত্বা নন  অভিনেত্রী। ক্যামেরার বিশেষ কোণ, পোশাকের ধরন কিংবা সাম্প্রতিক ছুটিতে খাওয়াদাওয়ার কারণে তাকে কিছুটা ভিন্ন দেখাতে পারে। তাই ভিডিওতে ছাতা ব্যবহারের ঘটনাকে অন্তঃসত্ত্বা হওয়ার প্রমাণ হিসেবে দেখার সুযোগ নেই।

সাইফ-কারিনা দম্পতির ঘরে এরই মধ্যে দুই সন্তান তৈমুর ও জেহ। গত ১৬ আগস্ট সাইফ আলি খানের ৫৬তম জন্মদিন উপলক্ষে পরিবারসহ সমুদ্রসৈকতে ছুটি কাটিয়ে ফিরেছেন তারা।

এর আগে, এক সাক্ষাৎকারে কারিনা জানিয়েছিলেন, সাইফ ষাটোর্ধ্ব বয়সে আবার বাবা হন, এমনটা তিনি চান না। দুই সন্তানকে নিয়ে বর্তমানে বেশ গুছিয়েই সংসার করছেন এই তারকা দম্পতি।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream