সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
Bangla FM

নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের শহীদ মিনারে অবস্থান ও মানববন্ধন কর্মসূচি শুরু

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের শহীদ মিনারে অবস্থান ও মানববন্ধন কর্মসূচি শুরু
সংগৃহীত ছবি

নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে দিনব্যাপী অবস্থান ও মানববন্ধন কর্মসূচি পালন শুরু করেছেন শিক্ষক-কর্মচারীরা। বাংলাদেশ নন-এমপিও শিক্ষক-কর্মচারী পরিষদের উদ্যোগে সোমবার (২৪ আগস্ট ২০২৬) সকাল ৯টা থেকে শুরু হওয়া এ কর্মসূচি বিকেল ৫টা পর্যন্ত চলবে।

কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে গত ২৩ আগস্ট আয়োজকদের পক্ষ থেকে করা আবেদনের ভিত্তিতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ২১টি শর্ত সাপেক্ষে স্থানে অবস্থান ও মানববন্ধনের অনুমতি প্রদান করে।

ডিএমপির নির্দেশিত স্থানেই নির্ধারিত সময়ের (সকাল ৯টা থেকে বিকেল ৫টা) মধ্যে কর্মসূচি সম্পন্ন করতে হবে। অনুমোদিত সীমানার বাইরে যাওয়া যাবে না।

কোনো ধরনের উসকানিমূলক বক্তব্য প্রদান করা যাবে না এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে এমন কর্মকাণ্ড থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে।

জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করা যাবে না। আয়োজক সংগঠনের নিজস্ব ব্যবস্থাপনায় গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করতে হবে।

কর্মসূচি প্রাঙ্গণে যেকোনো ধরনের মাদকদ্রব্যের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে এবং কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হলে আয়োজক কর্তৃপক্ষকেই দায়ী থাকতে হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ২৪ আগস্ট ২০২৬

নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের শহীদ মিনারে অবস্থান ও মানববন্ধন কর্মসূচি শুরু

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে দিনব্যাপী অবস্থান ও মানববন্ধন কর্মসূচি পালন শুরু করেছেন শিক্ষক-কর্মচারীরা। বাংলাদেশ নন-এমপিও শিক্ষক-কর্মচারী পরিষদের উদ্যোগে সোমবার (২৪ আগস্ট ২০২৬) সকাল ৯টা থেকে শুরু হওয়া এ কর্মসূচি বিকেল ৫টা পর্যন্ত চলবে।

কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে গত ২৩ আগস্ট আয়োজকদের পক্ষ থেকে করা আবেদনের ভিত্তিতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ২১টি শর্ত সাপেক্ষে স্থানে অবস্থান ও মানববন্ধনের অনুমতি প্রদান করে।

ডিএমপির নির্দেশিত স্থানেই নির্ধারিত সময়ের (সকাল ৯টা থেকে বিকেল ৫টা) মধ্যে কর্মসূচি সম্পন্ন করতে হবে। অনুমোদিত সীমানার বাইরে যাওয়া যাবে না।

কোনো ধরনের উসকানিমূলক বক্তব্য প্রদান করা যাবে না এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে এমন কর্মকাণ্ড থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে।

জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করা যাবে না। আয়োজক সংগঠনের নিজস্ব ব্যবস্থাপনায় গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করতে হবে।

কর্মসূচি প্রাঙ্গণে যেকোনো ধরনের মাদকদ্রব্যের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে এবং কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হলে আয়োজক কর্তৃপক্ষকেই দায়ী থাকতে হবে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream