সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

নিষিদ্ধ হতে পারেন নেইমার

নিষিদ্ধ হতে পারেন নেইমার
সংগৃহীত

কোপা দো ব্রাজিলে রেমোর বিপক্ষে সান্তোসের জয়ের রাতে এক অপ্রীতিকর ঘটনায় জড়িয়ে বড় শাস্তির মুখে পড়তে যাচ্ছেন এই ব্রাজিলিয়ান তারকা।

 খেলোয়াড়দের হাতাহাতির ভিডিও খতিয়ে দেখছে দেশটির ক্রীড়া আদালত। প্রসিকিউটররা নেইমারের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনার কথা ভাবছেন। কয়েকজন খেলোয়াড় ও রেমো ক্লাবও শাস্তির মুখে পড়তে পারে।

ব্রাজিলিয়ান ক্রীড়া বিচারবিধির ২৫৮ নম্বর ধারায় নেইমারের বিরুদ্ধে অভিযোগ আনা হতে পারে। পরিস্থিতি খারাপ হলে ১ থেকে ৬ ম্যাচের নিষেধাজ্ঞা পেতে পারেন তিনি।

ম্যাচের আগে ওয়ার্মআপের সময় থেকেই নেইমারকে দুয়ো দিতে থাকেন স্বাগতিক দর্শকরা। তারা গ্যালারিতে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন। ১-০ গোলে জেতা ম্যাচে অ্যাসিস্ট করা নেইমার মাঠ ছাড়ার সময় দর্শকদের উদ্দেশে ফ্লায়িং কিস ছোড়েন।

তবে মূল ঝামেলা বাঁধে ড্রেসিংরুমের টানেলে। প্রতিপক্ষ খেলোয়াড়দের উদ্দেশে নেইমার চিৎকার করে ‘বাদ পড়ে গেলে, বাদ পড়ে গেলে’ বলে উসকানিমূলক উল্লাস করেন। পরে সান্তোসের স্টাফরা তাকে দ্রুত ড্রেসিংরুমে নিয়ে যান।

দর্শকদের বিশৃঙ্খলা ঠেকাতে ব্যর্থ হওয়ায় রেমো ক্লাবও শাস্তির মুখে পড়তে পারে। আর্থিক জরিমানা ছাড়াও দর্শকশূন্য মাঠে খেলা বা হোম অ্যাডভান্টেজ হারানোর মতো শাস্তি হতে পারে তাদের।

বিষয় : ব্রাজিল ফুটবল দল নেইমার

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

নিষিদ্ধ হতে পারেন নেইমার

প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

featured Image

কোপা দো ব্রাজিলে রেমোর বিপক্ষে সান্তোসের জয়ের রাতে এক অপ্রীতিকর ঘটনায় জড়িয়ে বড় শাস্তির মুখে পড়তে যাচ্ছেন এই ব্রাজিলিয়ান তারকা।

 খেলোয়াড়দের হাতাহাতির ভিডিও খতিয়ে দেখছে দেশটির ক্রীড়া আদালত। প্রসিকিউটররা নেইমারের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনার কথা ভাবছেন। কয়েকজন খেলোয়াড় ও রেমো ক্লাবও শাস্তির মুখে পড়তে পারে।

ব্রাজিলিয়ান ক্রীড়া বিচারবিধির ২৫৮ নম্বর ধারায় নেইমারের বিরুদ্ধে অভিযোগ আনা হতে পারে। পরিস্থিতি খারাপ হলে ১ থেকে ৬ ম্যাচের নিষেধাজ্ঞা পেতে পারেন তিনি।

ম্যাচের আগে ওয়ার্মআপের সময় থেকেই নেইমারকে দুয়ো দিতে থাকেন স্বাগতিক দর্শকরা। তারা গ্যালারিতে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন। ১-০ গোলে জেতা ম্যাচে অ্যাসিস্ট করা নেইমার মাঠ ছাড়ার সময় দর্শকদের উদ্দেশে ফ্লায়িং কিস ছোড়েন।

তবে মূল ঝামেলা বাঁধে ড্রেসিংরুমের টানেলে। প্রতিপক্ষ খেলোয়াড়দের উদ্দেশে নেইমার চিৎকার করে ‘বাদ পড়ে গেলে, বাদ পড়ে গেলে’ বলে উসকানিমূলক উল্লাস করেন। পরে সান্তোসের স্টাফরা তাকে দ্রুত ড্রেসিংরুমে নিয়ে যান।

দর্শকদের বিশৃঙ্খলা ঠেকাতে ব্যর্থ হওয়ায় রেমো ক্লাবও শাস্তির মুখে পড়তে পারে। আর্থিক জরিমানা ছাড়াও দর্শকশূন্য মাঠে খেলা বা হোম অ্যাডভান্টেজ হারানোর মতো শাস্তি হতে পারে তাদের।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream