শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩
Bangla FM

মির্জা ফখরুলকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

 মির্জা ফখরুলকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহামেদ মুইজ্জু। বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনকে তিনি দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন।

শুক্রবার দেওয়া এক অভিনন্দন বার্তায় মালদ্বীপ সরকার ও দেশটির জনগণের পক্ষ থেকে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে আন্তরিক শুভেচ্ছা জানান প্রেসিডেন্ট মুইজ্জু।

বার্তায় তিনি বলেন, দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় নতুন মাত্রা যোগ করেছে। এই নির্বাচন নবনির্বাচিত রাষ্ট্রপতির প্রতি জনগণের আস্থা ও প্রত্যাশারও প্রতিফলন বলে মন্তব্য করেন তিনি।

মালদ্বীপের প্রেসিডেন্ট আরও বলেন, বাংলাদেশ ও মালদ্বীপের সম্পর্ক দীর্ঘদিনের ঐতিহাসিক বন্ধন, পারস্পরিক সহযোগিতা এবং আঞ্চলিক স্থিতিশীলতা ও উন্নয়নের অভিন্ন লক্ষ্যকে কেন্দ্র করে গড়ে উঠেছে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে আগামী দিনে দুই দেশের দ্বিপক্ষীয় সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারিত হবে এবং বাংলাদেশ ও মালদ্বীপের সম্পর্ক আরও গভীর হবে বলে আশা প্রকাশ করেন ড. মোহামেদ মুইজ্জু।

এ ছাড়া নতুন রাষ্ট্রপতির মেয়াদে বাংলাদেশ শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন মালদ্বীপের প্রেসিডেন্ট।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ২২ আগস্ট ২০২৬

মির্জা ফখরুলকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহামেদ মুইজ্জু। বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনকে তিনি দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন।

শুক্রবার দেওয়া এক অভিনন্দন বার্তায় মালদ্বীপ সরকার ও দেশটির জনগণের পক্ষ থেকে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে আন্তরিক শুভেচ্ছা জানান প্রেসিডেন্ট মুইজ্জু।

বার্তায় তিনি বলেন, দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় নতুন মাত্রা যোগ করেছে। এই নির্বাচন নবনির্বাচিত রাষ্ট্রপতির প্রতি জনগণের আস্থা ও প্রত্যাশারও প্রতিফলন বলে মন্তব্য করেন তিনি।

মালদ্বীপের প্রেসিডেন্ট আরও বলেন, বাংলাদেশ ও মালদ্বীপের সম্পর্ক দীর্ঘদিনের ঐতিহাসিক বন্ধন, পারস্পরিক সহযোগিতা এবং আঞ্চলিক স্থিতিশীলতা ও উন্নয়নের অভিন্ন লক্ষ্যকে কেন্দ্র করে গড়ে উঠেছে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে আগামী দিনে দুই দেশের দ্বিপক্ষীয় সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারিত হবে এবং বাংলাদেশ ও মালদ্বীপের সম্পর্ক আরও গভীর হবে বলে আশা প্রকাশ করেন ড. মোহামেদ মুইজ্জু।

এ ছাড়া নতুন রাষ্ট্রপতির মেয়াদে বাংলাদেশ শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন মালদ্বীপের প্রেসিডেন্ট।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream