প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরে যাওয়ার কথা শোনা যাচ্ছে । আগামী ২৩ আগস্ট এই সফর অনুষ্ঠিত হওয়ার কথা।
শুক্রবার (২১ আগস্ট) ঢাকার কূটনৈতিক সূত্র এ তথ্য পাওয়া গেছে।
তারেক রহমানের দিল্লি সফর নিয়ে গত কয়েক মাস ধরে বাংলাদেশ ও ভারতের মধ্যে আলোচনা চলছে। জুনের শুরুতে সফরটি নিয়ে আলোচনা শুরু হলেও পরে তা আর এগোয়নি। এরপর জুলাইয়-আগস্টের প্রথম ১০ দিনের মধ্যে সফরের সম্ভাব্য সময় নিয়েও দুই পক্ষের মধ্যে আলোচনা হয়।
এরই ধারাবাহিকতায় ভারতীয় পক্ষ ২১ আগস্টকে সম্ভাব্য সফরের তারিখ হিসেবে প্রস্তাব করে। তবে একই সময়ে শেখ হাসিনার দিল্লিতে সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার বিষয়টি সামনে আসে। এরপর সফর নিয়ে আলোচনা স্থগিত করে বিষয়টি ভারত সরকারের কাছে তুলে ধরে ঢাকা।
আজকে ভারতের রাষ্ট্রপতি ভবন প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য নয়াদিল্লি সফর নিয়ে একটি বিবৃতি প্রকাশ করে তা ঘণ্টাখানেকের মধ্যে তা প্রত্যাহার করে। বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক অভ্যর্থনার পূর্ণাঙ্গ মহড়ার জন্য শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে ‘চেঞ্জ অব গার্ড’ অনুষ্ঠান স্থগিত রাখা হয়েছে।
মতামত