শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩
Bangla FM

নতুন মার্কিন নিষেধাজ্ঞার পর আন্তর্জাতিক অপরাধ আদালতের পাশে থাকার ঘোষণা ডেনমার্কের

আনোয়ার মুরাদ
আনোয়ার মুরাদ প্রকাশক
| ফটো কার্ড

নতুন মার্কিন নিষেধাজ্ঞার পর আন্তর্জাতিক অপরাধ আদালতের পাশে থাকার ঘোষণা ডেনমার্কের

আন্তর্জাতিক অপরাধ আদালতের (ICC) স্বাধীনতা, নিরপেক্ষতা ও অখণ্ডতার প্রতি ডেনমার্কের পূর্ণ সমর্থন রয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী লার্স লক্কে রাসমুসেন।

শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেন, ICC-এর প্রেসিডেন্ট তোমোকো আখানে এবং প্রসিকিউটরের কার্যালয়ের এক জ্যেষ্ঠ আইনজীবীর ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা ‘গভীরভাবে উদ্বেগজনক’।

রাসমুসেন বলেন, ডেনমার্ক আন্তর্জাতিক অপরাধ আদালতের স্বাধীনতা, নিরপেক্ষতা ও অখণ্ডতাকে পুরোপুরি সমর্থন করে।”

তিনি আরও জানান, ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ডেনমার্কের মতো একই অবস্থানে থাকা দেশগুলোর সঙ্গে কাজ করছে কোপেনহেগেন। এর লক্ষ্য হলো আদালটির কার্যকারিতা অব্যাহত রাখা।

যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে ইউরোপের বিভিন্ন দেশ থেকেও সমালোচনা এসেছে। যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির পাশাপাশি ইউরোপীয় কাউন্সিল ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টরাও মার্কিন পদক্ষেপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ICC-এর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের প্রক্রিয়া শুরু করেন। এরপর আদালটির একাধিক বিচারক ও কর্মকর্তাকে মার্কিন নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে।

ICC-এর তথ্য অনুযায়ী, আদালটির ১৮ জন বিচারকের মধ্যে ৯ জন বর্তমানে মার্কিন নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন। এ ছাড়া দুই ডেপুটি প্রসিকিউটর, সাবেক একজন প্রসিকিউটর এবং আদালটির একজন কর্মীর বিরুদ্ধেও নিষেধাজ্ঞা রয়েছে।

নতুন নিষেধাজ্ঞার ফলে ICC ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা আরও বাড়ল। অন্যদিকে ডেনমার্কসহ ইউরোপের কয়েকটি দেশ আদালটির স্বাধীনভাবে কাজ করার সক্ষমতা রক্ষায় প্রকাশ্যে সমর্থন জানাচ্ছে।

সূত্র: Anadolu Agency

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ২২ আগস্ট ২০২৬

নতুন মার্কিন নিষেধাজ্ঞার পর আন্তর্জাতিক অপরাধ আদালতের পাশে থাকার ঘোষণা ডেনমার্কের

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

আন্তর্জাতিক অপরাধ আদালতের (ICC) স্বাধীনতা, নিরপেক্ষতা ও অখণ্ডতার প্রতি ডেনমার্কের পূর্ণ সমর্থন রয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী লার্স লক্কে রাসমুসেন।

শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেন, ICC-এর প্রেসিডেন্ট তোমোকো আখানে এবং প্রসিকিউটরের কার্যালয়ের এক জ্যেষ্ঠ আইনজীবীর ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা ‘গভীরভাবে উদ্বেগজনক’।

রাসমুসেন বলেন, ডেনমার্ক আন্তর্জাতিক অপরাধ আদালতের স্বাধীনতা, নিরপেক্ষতা ও অখণ্ডতাকে পুরোপুরি সমর্থন করে।”

তিনি আরও জানান, ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ডেনমার্কের মতো একই অবস্থানে থাকা দেশগুলোর সঙ্গে কাজ করছে কোপেনহেগেন। এর লক্ষ্য হলো আদালটির কার্যকারিতা অব্যাহত রাখা।

যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে ইউরোপের বিভিন্ন দেশ থেকেও সমালোচনা এসেছে। যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির পাশাপাশি ইউরোপীয় কাউন্সিল ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টরাও মার্কিন পদক্ষেপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ICC-এর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের প্রক্রিয়া শুরু করেন। এরপর আদালটির একাধিক বিচারক ও কর্মকর্তাকে মার্কিন নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে।

ICC-এর তথ্য অনুযায়ী, আদালটির ১৮ জন বিচারকের মধ্যে ৯ জন বর্তমানে মার্কিন নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন। এ ছাড়া দুই ডেপুটি প্রসিকিউটর, সাবেক একজন প্রসিকিউটর এবং আদালটির একজন কর্মীর বিরুদ্ধেও নিষেধাজ্ঞা রয়েছে।

নতুন নিষেধাজ্ঞার ফলে ICC ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা আরও বাড়ল। অন্যদিকে ডেনমার্কসহ ইউরোপের কয়েকটি দেশ আদালটির স্বাধীনভাবে কাজ করার সক্ষমতা রক্ষায় প্রকাশ্যে সমর্থন জানাচ্ছে।

সূত্র: Anadolu Agency

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream